Rishabh Pant: ঋষভ পন্থই ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি স্লেজিং করেন! অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এককাট্টা

Rishabh Pant: নভেম্বরে পাঁচ টেস্টের বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে ভারত। এই সিরিজে ভারতীয় দলের যাঁদের নিয়ে অজিরা সতর্ক তাঁদের অন্যতম ঋষভ পন্থ।

পন্থের জন্মদিন ছিল গতকাল। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা একবাক্যে জানিয়ে দিলেন, ঋষভ পন্থই সবচেয়ে বেশি স্লেজিং করেন।

Rishabh Pant

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই স্লেজিং মাস্ট। আগের চেয়ে এখন তা কমেছে। তবে পুরোপুরি বন্ধও হয়নি। আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই বেশি স্লেজিং করতেন। তবে ভারত পাল্টা দেওয়া শুরু করতেই অজিরা ব্যাকফুটে যায়। শেষ দুটি টেস্ট সিরিজে তো ভারত গিয়ে হারিয়েও এসেছে অস্ট্রেলিয়াকে।

এবার ভারত অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে নামবে। স্টার স্পোর্টসের এক্স হ্যান্ডলে একটি মনোজ্ঞ ভিডিও পোস্ট করা হয়েছে। যাতে ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, উসমান খোয়াজা-সহ অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় দলের সবচেয়ে বড় স্লেজার কে?

তাঁরা সকলেই পন্থের কথা বলেন। তবে উইকেটকিপার পন্থের স্লেজিং যে বেশ মজাদার সে কথা জানাতে ভোলেননি অজি ক্রিকেটাররা। অনেক সময় পন্থ ঠিক কি বোঝাতে চান তা বোধগম্যই হয় না তাঁদের। যদিও অজি তারকারা বলছেন, পন্থ কিন্তু বেশ মজাদার চরিত্র।

ওই ভিডিওটিতেই পন্থ বলেন, তিনি কোনও উদ্দেশ্য নিয়ে স্লেজিং করেন না। উপভোগ করেন বলে করে থাকেন। পন্থ আরও জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় তিনি পন্থকে বলেছিলেন, আপনিই তো সেই ক্রিকেটার যিনি স্লেজ করে থাকেন।

পন্থের কথায়, তাঁকে কেউ কিছু বললে মনে করেন না। মহেন্দ্র সিং ধোনি ওয়ান ডে ও টি২০ আন্তর্জাতিক খেলতে গেলে পন্থকে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেবি সিটার বলেও কটাক্ষ করেছিলেন। ২০১৮-২৯ মরশুমের বর্ডার-গাভাসকর ট্রফিতে পন্থ টিম পেইনকে কটাক্ষ করেছিলেন টেম্পোরারি ক্যাপ্টেন বলে।

পেইন ব্যাট করার সময় স্টাম্প মাইকে পন্থকে বলতে শোনা গিয়েছিল, আমাদের এক বিশেষ অতিথি এখানে আছেন। কেউ কি টেম্পোরারি ক্যাপ্টেন কথাটি শুনেছেন? জাদেজাকে পন্থ বলেন, এঁকে আউট করতে কিছুই করতে হবে না।...ইনি খালি কথা বলতে ভালোবাসেন। সেটাই পারেন। শুধু বড় বড় কথাই বলে যান। তবে পরবর্তীকালে পেইনের সন্তানকে কোলে নিয়েছিলেন পন্থ। সেই ছবি তুলে তাঁকে সেরা বেবিসিটার বলে অভিহিত করেছিলেন পেইনের স্ত্রী।

পন্থকে ভারত-বাংলাদেশ টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলবেন দেশের মাটিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+