করোনাকে হারাতে ভারতকে সাহায্য অস্ট্রেলিয় ক্রিকেট মিডিয়ার, বিশেষ উদ্যোগ উনাদকাটের
করোনাকে হারাতে ভারতকে সাহায্য অস্ট্রেলিয় ক্রিকেট মিডিয়ার, বিশেষ উদ্যোগ উনাদকাটের
প্রাণঘাতী করোনা ভাইরাসকে হারাতে এবার ভারতের পাশে দাঁড়াল অস্ট্রেলিয় ক্রিকেট মিডিয়া অ্যাসোসিয়েশন। দুঃসময়ে নিজের সাধ্য অনুযায়ী দেশের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন সৌরাষ্ট্র তথা রাজস্থান রয়্যালসের বাঁ-হাতি ফাস্ট বোলার জয়দেব উনাদকাট। সবমিলিয়ে অতিমারীর সঙ্গে যুদ্ধে ভারত সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার হাই প্রোফাইল যোদ্ধার সংখ্যা বেড়েই চলেছে।

অস্ট্রেলিয় ক্রিকেট মিডিয়া অ্যাসোসিয়েশনের অনুদান
করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে ভারতে অক্সিজেনের ঘাটতি দূর করতে ইতিমধ্যেই আর্থিক সাহায্য করেছেন অস্ট্রেলিয়া তথা কেকেআরের ফাস্ট বোলার প্যাট কামিন্স এবং সে দেশের প্রাক্তনী ব্রেট লি। তাঁদের পথে হেঁটে এবার ভারতকে আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয় ক্রিকেট মিডিয়া অ্যাসোসিয়েশন। সংস্থার তরফে সাংবাদিক বেন হর্নে জানিয়েছেন, ভারতের প্রতি তাঁদের টান বরাবরই অন্যরকম। সেই আবেগ থেকেই সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির দেশের মানুষের সুস্থতার স্বার্থে ৪২০০ ডলার বা ৩ লক্ষ ১১ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ভারতকে সাহায্য অস্ট্রেলিয় ক্রিকেট মিডিয়া অ্যাসোসিয়েশন। গিভ ফাউন্ডেশনে এই টাকা জমা করা হয়েছে বলে জানানো হয়েছে।
|
জয়দেবের অনুদান
কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া নিজের দেশ ভারতকে সাধ্যমতো আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন সৌরাষ্ট্র তথা রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার জয়দেব উনাদকাট। নিজের আইপিএল বেতনের ১০ শতাংশ দেশের মানুষকে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা প্রদানে খরচ করবেন বলে জানিয়েছেন ২৯ বছরের বাঁ-হাতি ফাস্ট বোলার। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের থেকে ৩ কোটি টাকা বেতন পাচ্ছেন জয়দেব। তার ১০ শতাংশ অর্থাৎ ৩০ লক্ষ টাকা তিনি অনুদান হিসেবে ব্যয় করার কথা জানিয়েছেন।

ক্রিকেটারদের অনুদান
করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারতকে বাঁচাতে এগিয়ে এসেছেন দেশের রত্ন সচিন তেন্ডুলকর। দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন মাস্টার ব্লাস্টার। সেই সঙ্গে কোভিড ১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে দেশের মানুষকে এককাট্টা হতে বলেছেন সচিন। নিজের আইপিএল বেতনের খানিকটা অংশ দেশের জন্য ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলা তথা সানরাইজার্স হায়দরাবাদের উইকেটরক্ষক-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী। একই কাজে ব্রতী হয়েছেন অস্ট্রেলিয়া তথা কেকেআরের ফাস্ট বোলার প্যাট কামিন্স ও প্রাক্তনী ব্রেট লিও। নিজের আইপিএল বেতনের একটা অংশ ভারতকে দেওয়ার কথা ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজ তথা পাঞ্জাব কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান।

দলগত সাহায্য
এর আগে করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তহবিলে ৭.৫ ও ১.৫ কোটি টাকা দান করেছে যথাক্রমে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস। এই টাকায় অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে নামার আগে কেএল রাহুল শিবিরের তরফে জানানো হয়েছে যে তারা ভারতে অক্সিজেন কনসেনট্রেটরের জোগান দেবে।
-
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ












Click it and Unblock the Notifications