পূজারার অর্ধশতরানেও ঢাকল না ভারতের ব্যাটিং ব্যর্থতা! অস্ট্রেলিয়ার জিততে চাই ৭৬, কুম্বলেকে টপকালেন লিয়ঁ

ইন্দোর টেস্ট জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭৬ রান। ভারতের দ্বিতীয় ইনিংস থামল ১৬৩ রানে, লিড ৭৫ রানের। নাথান লিয়ঁ ৬৪ রানে নিলেন ৮ উইকেট।

ইন্দোরে আজ অবধি কোনও টেস্ট হারেনি ভারত। তবে ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা- এই আপ্তবাক্য মনে রেখেও যা পরিস্থিতি তাতে হোলকার স্টেডিয়ামে প্রথম পরাজয়ের সাক্ষী ভারত আগামীকালই থাকতে চলেছে। একমাত্র মিরাকলই বাঁচাতে পারে রোহিত শর্মাদের। ভারতের দ্বিতীয় ইনিংস এদিন শেষ হয়ে গেল ১৬৩ রানে। অস্ট্রেলিয়ার জিততে চাই ৭৬ রান।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ৮৮ রানে

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ৮৮ রানে

আজ প্রথম সেশনে প্রথম ঘণ্টায় কোনও উইকেট হারায়নি অস্ট্রেলিয়া। তবে তারপর ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। জলপানের বিরতির মিনিট চল্লিশের মধ্যেই ৬টি উইকেট তুলে নিয়ে। তাও ৫.৩ ওভারে মাত্র ১১ রান ওঠার ফাঁকেই। ভারতের ১০৯ রানের জবাবে অস্ট্রেলিয়ার স্কোর আজ প্রথম ঘণ্টার শেষে ছিল ৭০ ওভারে ৪ উইকেটে ১৮৬। সেখান থেকে লাঞ্চের আগেই স্টিভ স্মিথের দল অল আউট হয়ে যায় ৭৬.৩ ওভারে ১৯৭ রান তুলে। ৭১তম ওভারের শেষ বলে পড়েছিল পঞ্চম উইকেট। পিটার হ্যান্ডসকম্ব ১৯ ও ক্যামেরন গ্রিন ২১ রান করেন। রবীন্দ্র জাদেজা গতকাল নিয়েছিলেন ৪ উইকেট। আজ অশ্বিন ও উমেশ তিনটি করে উইকেট নেন।

দ্বিতীয় সেশনে ভারতের ৪ উইকেট

দ্বিতীয় সেশনে ভারতের ৪ উইকেট

প্রথম সেশনে ভারত ৪ ওভারে বিনা উইকেটে ১৩ রান তোলে। তবে মধ্যাহ্নভোজের বিরতির পর প্রথম ওভারেই ভারতীয় ইনিংসে আঘাত হানেন নাথান লিয়ঁ। চা বিরতিতে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ৩২ ওভারে ৪ উইকেটে ৭৯ রান। শুভমান গিল ১৫ বলে ৫, রোহিত শর্মা ৩৩ বলে ১২, বিরাট কোহলি ২৬ বলে ১৩ ও রবীন্দ্র জাদেজা ৩৬ বলে ৭ রানে ফেরেন।

তৃতীয় সেশনে পড়ল ৬ উইকেট

তৃতীয় সেশনে পড়ল ৬ উইকেট

তৃতীয় সেশনে ভারত আরও ৬টি উইকেট হারায়। শ্রেয়স আইয়ার ও চেতেশ্বর পূজারার জুটিতে দলের রান ১০০ পেরোয়। শ্রেয়স ২৭ বলে ২৬, কেএস ভরত ৮ বলে ৩, রবিচন্দ্রন অশ্বিন ২৮ বলে ১৬ এবং উমেশ যাদব ও মহম্মদ সিরাজ শূন্য রানে আউট হন। উমেশ রিভিউ নিয়ে লেগ বিফোরের হাত থেকে রক্ষা পেলেও নাথান লিয়ঁর পরের বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনের ধারে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে বসেন। সিরাজও সঙ্গত দিতে ব্যর্থ অক্ষর প্যাটেলকে। ৩৯ বলে ১৫ রানে অপরাজিত থাকেন অক্ষর।

পূজারার লড়াই

পূজারার লড়াই

ভারতের ব্যাটিংয়ের যা দশা ইন্দোর টেস্টে দেখা গেল সেই লজ্জা বাড়তে পারতো চেতেশ্বর পূজারা পাঁচিল হয়ে না দাঁড়ালে। কঠিন পিচে পূজারা খেললেন ১৪২ বলে ৫৯ রানের লড়াকু ইনিংস। পাঁচটি চার মারেন। ড্রেসিংরুম থেকে ঈশান কিষাণকে দিয়ে রোহিত শর্মারা বার্তা পাঠিয়েছিলেন নাথান লিয়ঁর বিরুদ্ধে আগ্রাসী হতে। পূজারা তারপরই একটি ছক্কা হাঁকান। যদিও সেই পরিকল্পনা আখেরে কাজে আসেনি। পূজারা ফিরতেই ভারত লড়াই থেকে হারিয়ে যায়। এই যে ৭৬ রানের টার্গেট ভারত রাখতে পারল তা পূজারার মতো পোড়খাওয়া সৈনিকের কারণেই।

লিয়ঁর নজির

লিয়ঁর নজির

নাথান লিয়ঁর ২৩.৩ ওভারে ১টি মেডেন, ৬৪ রান খরচ করে তিনি নিলেন ৮ উইকেট। প্রথম ইনিংসে লিয়ঁ নিয়েছিলেন ৩ উইকেট। এর ফলে বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনিই এখন সর্বাধিক উইকেটশিকারী। ভারতের বিরুদ্ধে ২৫টি টেস্টে ৪৬ ইনিংসে তাঁর দখলে ১১৩টি উইকেট। অনিল কুম্বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০টি টেস্টে ৩৮ ইনিংসে নিয়েছিলেন ১১১ উইকেট। ১৫ বছর অক্ষত থাকার পর সেই রেকর্ডটি আজ ভেঙে গেল। অশ্বিন এখনও অবধি ভারত-অস্ট্রেলিয়া টেস্টে ১০৬টি উইকেট নিয়েছেন। মিচেল স্টার্ক ও ম্যাথু কুহনেম্যান একটি করে উইকেট দখল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+