AUS vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে চালকের আসনে অস্ট্রেলিয়া, গ্যালারিতে এ কী অবস্থায় যুগল! দেখুন ভাইরাল ভিডিও

AUS vs PAK: মেলবোর্ন টেস্টে এমসিজির লিফটে তৃতীয় আম্পায়ারের আটকে পড়া নিয়ে শোরগোল। আজ লাঞ্চের পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে কিছুটা দেরিও হয়।

সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে এগিয়ে রয়েছে ২৪১ রানে। হাতে চার উইকেট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে টেস্টের দ্বিতীয় দিনে গ্যালারিতে প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠ দৃশ্য।

AUS vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে চালকের আসনে অস্ট্রেলিয়া

গতকাল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩১৮ রানে শেষ হওয়ার পর ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। এমসিজির গ্যালারির বেশিরভাগ দর্শকাসনই ছিল ফাঁকা। সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করছিলেন ওই যুগল। ম্যাচ সম্প্রচারকারী সংস্থার ক্যামেরাম্যানরা মাঠ ও গ্যালারির এমন কিছু মুহূর্ত তুলে ধরেন যা মুহূর্তে ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়ায় সংশ্লিষ্ট ক্যামেরাম্যানদের নিয়ে উচ্ছ্বাসও ধরা পড়ে।

ঠিক তেমনই ঘটনা ঘটল এমসিজিতে। খেলা চলাকালীন দেখা যায় এমসিজির জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠল যুগলের ছবি। প্রেমিকা ছিলেন প্রেমিকের বাহুডোরে। পাকিস্তানের ব্যাটিং না দেখে ওই যুবক-যুবতী চুটিয়ে প্রেম করছিলেন। প্রেমিকের কাঁধে মাথা রেখে গল্পে মজেছিলেন যুবতী। তাল কাটল জায়ান্ট স্ক্রিন।

ওই প্রেমিক-প্রেমিকার প্রেমপর্বের ছবি জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠতেই গ্যালারি থেকে কেউ শিস দিতে থাকেন। কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন। তাতেই দেখা যাচ্ছে লজ্জায় লাল হয়ে প্রেমিক নিজের মুখ ঢাকছেন। বিস্ময়াবিষ্ট হয়ে উঠে বসে পড়েন ওই যুবতী। এর আগে, খেলা চলাকালীন প্রেম নিবেদন, আংটি বদলের ভিডিও ভাইরাল হয়েছে। এবার অন্য স্বাদের প্রেমের দৃশ্যের সাক্ষী থাকলেন সকলে।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩১৮ রানের জবাবে পাকিস্তান তোলে ২৬৪। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে অজিদের স্কোর ৬ উইকেটে ১৮৭। লিড ২৪১ রানের। ১৩০ বলে ৯৬ রান করেছেন মিচেল মার্শ। মীর হামজার বলে তাঁর ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেছেন আঘা সলমন। স্টিভ স্মিথ করেন ৫০। ১৬ রানে অপরাজিত রয়েছেন অ্যালেক্স ক্যারি। শাহিন শাহ আফ্রিদি ও মীর হামজা তিনটি করে উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+