AUS vs IND: বাড়ছে বয়স, অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার টেস্ট খেলতে নামছেন কারা? রইল সম্ভাব্য তালিকা
বর্ডার-গাভাসকর ট্রফির সূচনা হচ্ছে শুক্রবার ঐতিহ্যের পারথ স্টেডিয়াম। ভারতীয় দল একদিকে নামছে এই ট্রফি পুনরুদ্ধার করার লক্ষ্য নিয়ে একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিটও নিশ্চিত করতে হবে ভারতীয় দলকে। এবারের সিরিজে একদিকে যেমন অনেক তরুণ মুখ আছেন তেমনই অনেক সিনিয়র ক্রিকেটারও আছেন।
বেশ কয়েকজন ক্রিকেটার আছেন যারা শেষবার হয়ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে ভারতীয় দলের হয়ে অংশ নিতে চলেছেন। এরপর ফের যখন টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ খেলতে আসবে তখন তাঁরা প্রাক্তনী হয়ে যেতে পারেন। কারা আছেন এই তালিকায়, সম্ভাব্য নামগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ইতিমধ্যেই টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন। এবার আগামী অস্ট্রেলিয়া সফর অবধি রোহিতের টেস্ট না খেলার সম্ভাবনাই প্রবল। ফলে এটাই সম্ভবত রোহিতের শেষ অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ হতে চলেছে।
পরের নাম অবশ্যই বিরাট কোহলি। তিনিও রোহিতের পর টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন। ৩৬ বছরের বিরাটের পক্ষে পরের ডনে দেশে টেস্ট সিরিজ খেলতে আসা কঠিন। এবারই সম্ভবত অজি ভূমিতে লাল বলে বিরাটকে শেষবারের জন্য খেলতে দেখা যেতে চলেছে। অতীতে এই দেশে এসে উজ্জ্বল পারফরম্যান্স তুলে ধরেছেন কোহলি। এবার এক গুচ্ছ মাইলস্টোন সৃষ্টির হাতছানি রয়েছে বিরাটের সামনে।
তালিকায় তৃতীয় নাম আর অশ্বিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট আছে অশ্বিনের। তবে তামিল স্পিনারই আবার এই দলের মধ্যে সবচেয়ে বয়স্ক সদস্য। আগামীবার যখন ভারত অস্ট্রেলিয়ায় আসবে টেস্ট সিরিজ খেলতে সেই দলে অশ্বিনকে দেখতে না পাওয়ার সম্ভাবনা প্রবল।
৩৬ বছরের রবীন্দ্র জাজেদাও এখন টিমের অন্যতম বয়স্ক সদস্য। পরের বর্ডার-গাভাসকর ট্রফিতে (২০২৭ সালে) জাড্ডুর খেলার সম্ভবনা প্রায় নেই। তালিকায় নাম ভাসছে শামিরও। বঙ্গ পেসার এখনও সরকারিভাবে এই স্কোয়াডের সদস্য নন কিন্তু কিছুদিন পর দলের প্রবেশ করতে পারেন। শামির এটাই শেষ অস্ট্রেলিয়া সফর(টেস্ট সিরিজে) হতে পারে।
কিন্তু যদি ভারত বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন না করে, ইংল্যান্ড সিরিজে সিনিয়রদের নিয়ে ভাবনা চিন্তা করতে পারে বিসিসিআই। অস্ট্রেলিয়া সিরিজে ফলাফল ভালো না হলে সিনিয়র চারজনকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারেও বিসিসিআই। অশ্বিনের বিকল্প ওয়াশিংটন ভালো খেলেছেন, রোহিত একেবারেই ছন্দে নেই। একইসঙ্গে কোহলিও ভালো জায়গায় নেই।












Click it and Unblock the Notifications