AUS vs IND: মেলবোর্নেও অতিরিক্ত সুবিধা পাবেন পেসাররা! সবুজ পিচ নিয়ে কী জানালেন প্রস্তুতকারক?
গাব্বায় টেস্ট ড্র করার পর ভারতীয় দলের মিশন এবার মেলবোর্ন। আগামী ২৬ ডিসেম্বর থেকে এমসিজি শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। পারথে জিতলেও পিঙ্ক বল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। গাব্বায় ম্যাচ ড্র হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজের ফল এখন ১-১। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। মেলবোর্নে ক্রিসমাসের পরের দিন টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত।
ব্রিসেবেনের পর এবার মেলবোর্নেও টিম ইন্ডিয়ার জন্য অপেক্ষা করছে বাউন্স এবং গতির উইকেট। এমসিজির পিচ কিউরেটর কিন্তু এমনই আভাস দিয়েছেন। অর্থ্যাত প্যাট কামিন্স -স্টার্কদের সামলানো কিন্ত মেলবোর্নেও কঠিন হতে চলেছে ভারতীয় দলের ব্যাটারদের জন্য। এমসিজির পিচে পিচে ৬ মিলিমিটার ঘাস রয়েছে এখন। আগামী কয়েক দিনে ঘাস কতটা ছাঁটা হয় সেটাই দেখার।

একইসঙ্গে ম্যাট পেগ বলেছেন, পিচে ৬ মিলিমিটার ঘাস রয়েছে। পিচ খুব একটা ভাঙবে না। আগের তিনটি টেস্ট থেকেই প্রমাণিত যে স্পিনারদের থেকে পেসারেরা অনেক বেশি সুবিধা পেয়েছেন পিচে। এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা চাইছি, ব্যাটার ও বোলারদের সমান লড়াই হোক। কেউ বাড়তি সুবিধা না পাক। এতে যে দল ভাল সেই দল জিতবে।
শনিবার থেকেই মেলবোর্নে ভারতীয় দল প্রস্তুতি শুরু করেছে। রবিবার সকালেও এমসিজিতে প্রস্তুতিতে নামে ভারত। সোমবার থেকেই বক্সিং ডে টেস্টের অনুশীলন শুরু করে অস্ট্রেলিয়া দল। দুটি দলের অনুশীলন পিচের মধ্যে পার্থক্য অনেকটাই।
THE MCG IS READY TO HOST BLOCKBUSTER BOXING DAY TEST BETWEEN INDIA vs AUSTRALIA...!!!! 🔥 pic.twitter.com/0srHwMC4ML
— Tanuj Singh (@ImTanujSingh) December 23, 2024
শেষ দুটি টেস্টের দল থেকে বাদ গিয়েছেন নাথান ম্যাকসুইনি। তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে বাকি টেস্টগুলির জন্য দলে সুযোগ দেওয়া হয়েছে। ১৯ বছর বয়সেই বর্ডার-গাভাসকর ট্রফিতে সুযোগ পেয়ে স্যাম কনস্টাস বলেছেন, এই বয়সে সুযোগ পাওয়াটা আশ্চর্যজনক। দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন সত্যি হওয়ার মতোই বিষয়। বাবা-মা এবং আমার জন্য একটি বিশেষ দিন।
জসপ্রীত বুমরাহকে কীভাবে সামলাবেন সেই প্রসঙ্গে স্যাম কনস্টাস বলেছেন, বুমরাহকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে কিন্তু সেটা কী এখনই বলতে পারব না। আমি বোলারদের ওপর চাপ ফিরিয়ে আনার চেষ্টা করছি। সবাই খুব ভালো বোলার, বিশ্বমানের, সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।












Click it and Unblock the Notifications