AUS vs IND: গাব্বায় সৌরভের স্মৃতি ফেরালেন রোহিত শর্মা, এবার ব্যাট হাতেও দাদার কীর্তি স্পর্শ করতে পারবেন?

গাব্বায় সৌরভের স্মৃতি ফেরালেন রোহিত শর্মা। ২০০৩-০৪ সালে অস্ট্রেলিয়া সফরের এসে ভারতীয় দল প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিল ব্রিসবেনেই। সেই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২০ বছর পর আবার সেই স্মৃতিই ফেরালেন রোহিত। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন রোহিত।

২০০৩ -০৪ সালের সৌরভের সঙ্গে বর্তমান রোহিত শর্মার আরও একটি বিষয়ে মিল আছে। সেই সময় প্রচন্ড চাপের মধ্যে ছিলেন সৌরভ, আবার এখনও সেই একই অবস্থায় রয়েছেন রোহিত শর্মাও। শেষ ১২ ইনিংসে ব্যাট হাতে রান নেই রোহিতের। এমনকি এর মধ্যে আটটি ইনিংসে আবার ডাবল ডিজিটও ক্রস করতে পারেননি রোহিত। ফলে তাঁর ব্যাটিং নিয়ে শুরু হয়েছে প্রবল সমালোচনা।

২০০৩-০৪ সালে এমনই কঠিন পরিস্থিতিতে ব্যাট হাতে জ্বলে উঠে ছিলেন সৌরভ। সেই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩২৩ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৬২ রানের মধ্যেই তিন উইকেট হারায়। কিন্তু কঠিন সময়ে দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হব সৌরভ। তঁার ১৪৪ রানের ইনিংসটা ভারতকে শুধু খেলায় ফেরায়নি সেই সফরে ভারতীয় দলের আত্মবিশ্বাসকে কয়েকদগুণ বৃদ্ধি করেছিল। সেই ম্যাচ ড্র হয়েছিল। সৌরভের কেরিয়ারে সেরা শতরানগুলির মধ্যে একটাা হয়েই থেকে গিয়েছে গাব্বার সেঞ্চুরি।

এবার টসের পর ব্যাট হাতেও রোহিতের সামনে সেই চ্যালেঞ্জ রয়েছে। গাব্বায় টসে সৌরভের স্মৃতি ফেরানোর পর ব্যাট হাতেও দাদার কীর্তি স্পর্শ করতে হবে রোহিতকে।টসে জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। একেই মেঘলা আবহাওয়া সঙ্গে আবার সবুজ পিচ। ফলে প্রতিপক্ষকে শুরুতেই চাপে রাখার পরিকল্পনা নেয় ভারত।

। ভারতীয় বোলাররা ১৩.২ ওভার বল করলেও বিপক্ষের কোনও উইকেট ফেলতে পারলেন না, অজিদের রান বিনা উইকেটে ২৮।। প্রথম দিনের শেষে উসমান খোয়াজা ৪৭ বলে ১৯ রানে এবং নাথান ম্যাকসুইনি ৩৩ বলে ৪ রানে অপরাজিত আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+