AUS vs IND: ব্রিসবেনে ভারতীয় দলে হর্ষিতকে রেখেই একটি পরিবর্তন চান পূজারা, বুমরাহ-সিরাজ নেটে বোলিং করলেন না
AUS vs IND: অ্যাডিলেড থেকে কাল ব্রিসবেনে যাবে ভারত। শনিবার থেকে তৃতীয় টেস্ট। তার আগে, বৃহস্পতি ও শুক্রবার গাব্বায় অনুশীলন করবেন রোহিত শর্মারা।
আজ অ্যাডিলেডে ভারত জোরকদমেই অনুশীলন সারল। তবে এদিন নেটে বোলিং করেননি জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

হর্ষিত রানা অ্যাডিলেডে প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাঁর জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণ বা আকাশ দীপকে খেলানোর দাবি জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও সেই তালিকায় নেই চেতেশ্বর পূজারা। তিনি চান, হর্ষিতকে এখনই যেন বাদ দেওয়া না হয়।
পূজারা স্টার স্পোর্টসে বলেন, রানা প্রথম টেস্টে ভালো বোলিং করেছেন। তাঁর পাশে থাকা উচিত। হর্ষিত খুবই ভালো বোলার। একটা ম্যাচ খারাপ খেলায় বাদ দেওয়া ঠিক হবে না। ব্যাটিং বিভাগ জোরদার করতে ভারতীয় দলে একটি পরিবর্তন করা যেতে পারে।
পারথে খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে রবিচন্দ্রন অশ্বিন খেলেন সুন্দরের জায়গায়। কিন্তু অশ্বিন হতাশই করেছেন। পূজারার কথায়, আমি মনে করি ব্রিসবেন টেস্টে ভারতের একাদশে একটি পরিবর্তন হতে পারে। ব্যাটিং যেহেতু ভালো হচ্ছে না, সে কারণে অশ্বিনের জায়গায় দলে ফিরতে পারেন সুন্দর।
It is time to look ahead.
— BCCI (@BCCI) December 10, 2024
Preparations for the Brisbane Test starts right here in Adelaide.#TeamIndia #AUSvIND pic.twitter.com/VfWphBK6pe
আজ অ্যাডিলেড ওভালে বুমরাহ ও সিরাজের বোলিং না করার কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলেই মনে করা হচ্ছে। মহম্মগ শামিকে ব্রিসবেন টেস্টের দলে নেওয়ার কোনও সম্ভাবনাও নেই। আজ নেটে আকাশ দীপ নজর কাড়লেন।
বিসিসিআই ভারতীয় দলের অনুশীলনের ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা গিয়েছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলরা পেস ও স্পিনের বিরুদ্ধে রক্ষণাত্মক ব্যাটিং অনুশীলনে জোর দিয়েছেন। ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের দেখা গিয়েছে আগ্রাসী শট খেলতে।
রোহিত অবশ্য এদিন নেটেও ছন্দে ছিলেন না। তিনি ব্রিসবেনেও ছয় নম্বরেই ব্যাট করতে নামার আভাস দিলেন। এদিনও নেটে প্রথমে ব্যাটিং করেছেন যশস্বী ও লোকেশ রাহুল। ফলে ওপেনিং জুটিতে রদবদলের পথে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হাঁটতে চাইছে না।
রোহিত শর্মার ফুটওয়ার্কের সমস্যা তাঁকে অস্ট্রেলিয়ায় চ্যালেঞ্জের মুখে ফেলছে বলে মত বিশেষজ্ঞদের। অনেকে রোহিতকে ওপেনিংয়ে ফেরার পরামর্শ দিলেও তেমনটা হবে না বলেই জানতে পারা যাচ্ছে। রোহিতের রিফ্লেক্স কমেছে। ফুটওয়ার্কও দারুণ কিছু নয়। সে কারণে কোকাবুরার নতুন বল ওপেনার রোহিতের দুঃস্বপ্ন বাড়াতেই পারে। আর সে কারণেই রোহিতকে ব্রিসবেন তো বটেই, চলতি সিরিজে মিডল অর্ডারেই দেখা যাবে বলে খবর।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ












Click it and Unblock the Notifications