Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: পুষ্পার পর বাহুবলী! নীতীশের সেলিব্রেশন ভাইরাল, এমসিজির নজির গড়ার দিনে রেকর্ডের ফুলঝুরি

AUS vs IND: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন নীতীশ কুমার রেড্ডি। টেস্টে আটে বা তার নীচে নেমে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ডটি নিজের দখলে নিলেন তিনি।

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে ২০ ওভার বাকি থাকতেই আলো কমে আসা ও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেল। অস্ট্রেলিয়ার ৪৭৪ রানের জবাবে ভারত আপাতত তুলেছে ১১৬ ওভারে ৯ উইকেটে ৩৫৮ রান।

AUS vs IND

নীতীশ কুমার রেড্ডি ১০টি চার ও একটি ছয়ের সৌজন্যে ১৭৬ বলে ১০৫ রানে অপরাজিত আছেন। মহম্মদ সিরাজ ২ রানে অপরাজিত। রেড্ডির শতরানের ৯ বল পরই খেলা বন্ধ হয়ে যায় আলো কমে আসায়। পরে ঝেঁপে বৃষ্টি নামে।

ঋষভ পন্থ ২৮, রবীন্দ্র জাদেজা ১৭, ওয়াশিংটন সুন্দর ৫০ রান করেন। শূন্য রানে সাজঘরে ফেরেন জসপ্রীত বুমরাহ। প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নিয়েছেন। নাথান লিয়ঁর নিয়েছেন ২ উইকেট। ভারত পিছিয়ে ১১৬ রানে।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ৮ বা তার নীচে ব্যাট করতে নেমে ব্যক্তিগত সর্বাধিক রানের রেকর্ড দখল করতে গিয়ে রেড্ডি পিছনে ফেললেন মিচেল জনসনকে। ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে জনসন ৯২ রানে অপরাজিত ছিলেন। আট বা তার নীচে নেমে বিদেশে টেস্ট শতরানকারী ভারতীয়দের তালিকায় রেড্ডি চলে এলেন পাঁচে।

২০০৭ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে অনিল কুম্বলে অপরাজিত ছিলেন ১১০ রানে। ১৯৯০ সালে ওভালেই কপিল দেব করেন ১১০। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে অজিত আগরকর করেছিলেন ১০৯। ২০১৭ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে হার্দিক পাণ্ডিয়া করেন ১০৮।

অস্ট্রেলিয়ায় সফররত দলের ব্যাটারদের মধ্যে আটে নেমে মেলবোর্ন টেস্টে সর্বাধিক রানের রেকর্ডটিও রেড্ডির দখলে গেল। এর আগে, ক্রেগ হোয়াইট করেছিলেন ৮৫ রান, ২০০২ সালে। আজ অষ্টম উইকেট জুটিতে ওয়াশিংটন সুন্দর ও নীতীশ কুমার রেড্ডি ১২৭ রান যোগ করলেন। অস্ট্রেলিয়ায় টেস্টে যা ভারতীয় জুটিতে ওঠা দ্বিতীয় সর্বাধিক রান।

২০০৮ সালে সিডনিতে সচিন তেন্ডুলকর ও হরভজন সিং যোগ করেছিলেন ১২৯ রান। তারপরই রইল রেড্ডি-সুন্দরের ১২৭। ২০০৮ সালে অ্যাডিলেড টেস্টে অনিল কুম্বলে ও হরভজন সিং অষ্টম উইকেট জুটিতেই তোলেন ১০৭। ১৯৮৫ সালে দশম উইকেট জুটিতে সুনীল গাভাসকর ও শিবলাল যাদব অ্যাডিলেডে যোগ করেন ৯৪ রান।

এমজিজিতে রেকর্ড সংখ্যক দর্শকের সামনে এদিন শতরান পেলেন নীতীশ। আজ খেলা দেখলেন ৮৩,০৭৩ জন। বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে যা সর্বাধিক। এখনও অবধি তিনদিনে হাজির থেকেছেন ২ লক্ষ ৫৫ হাজার ৪৬২ জন দর্শক।

১৯৩৭ সালে জানুয়ারিতে ডন ব্র্যাডম্যানের খেলা দেখতে তৃতীয় দিনে হাজির ছিলেন ৮৭,৭৯৮ জন দর্শক। সেই টেস্টের পর এমসিজিতে কোনও টেস্টে এদিন সর্বাধিক দর্শক হাজির থাকলেন। ২০১৩ সালে অ্যাশেজের বক্সিং ডে টেস্টে হাজির ছিলেন ২,৭১,৮৬৫ জন। সেই রেকর্ড কালই ভাঙতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+