AUS vs IND: বুমরাহকে নিয়ে কাটল সংশয়, ব্রিসবেন টেস্টে আকাশের খেলার ইঙ্গিত! চনমনে মেজাজে বিরাট

AUS vs IND: ব্রিসবেনের গাব্বায় শনিবার থেকে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। খেলা শুরু ভারতীয় সময় ভোর ৫টা ৫০ মিনিট থেকে।

আজ থেকে ব্রিসবেনে অনুশীলন শুরু করে দিল ভারত। ব্যাটিং বিভাগে রদবদলের সম্ভাবনা নেই। তবে বোলিং বিভাগে পরিবর্তনের আভাস মিলেছে।

AUS vs IND

জসপ্রীত বুমরাহ অ্যাডিলেড টেস্টে বোলিংয়ের সময় অস্বস্তিতে পড়েছিলেন। ভারতীয় শিবির থেকে দাবি করা হয়েছিল ক্র্যাম্পের সমস্যা। মেডিক্যাল টিম মাঠেই শুশ্রূষা করেছিল। তারপর বুমরাহ বোলিংও করেন। কিন্তু তাতেও তাঁর চোট নিয়ে চর্চা ছিলই।

অ্যাডিলেড ওভালে মঙ্গলবার ভারতের অনুশীলনে বুমরাহ বোলিং না করায় সেই চর্চা আরও গতি পায়। যদিও চোট নিয়ে চর্চা উড়িয়ে দিলেন বুমরাহ নিজেই। আজ ব্রিসবেনে ভারতীয় দলের অনুশীলনে নেটে পুরোদমেই প্র্যাকটিস চালিয়ে গেলেন বুমরাহ।

আজ নেটে সবচেয়ে বেশি বল করতে দেখা গিয়েছে হর্ষিত রানাকে। সাধারণত যাঁকে টেস্টে খেলানো হয় তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই হিসেব করে নেটে বল করতে বলা হয়। প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশ দীপরাও বল করলেন। তবে হর্ষিতের তুলনায় কম।

আকাশ দীপকে নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করতেও দেখা গিয়েছে। তাতে ইঙ্গিত, ব্রিসবেনে বাংলার পেসারকে ভারতের একাদশে ফেরানো হতে পারে। মহম্মদ সিরাজকে বেশ কিছুক্ষণ পরামর্শ দিতে দেখা যায় রোহিত শর্মাকে। পিচ থেকে বাউন্স আদায় সিরাজের বোলিংয়ের রিলিজ পয়েন্ট নিয়েই সেই আলোচনা বলে আভাস মিলেছে। কেন না, বিষয়টি নিয়ে বোলিং কোচ মর্নি মরকেলের সঙ্গেও কথা বলেন রোহিত।

ভারতীয় ব্যাটাররা আজ একেক ওভার খেলার পর নেট বদল করছিলেন। তাতে ম্যাচ সিমুলেশনের মেজাজ দেখা মিলল নেটে। কয়েকটি বলের ব্যবধানে আলাদা আলাদা বোলারদের সামলে বাউন্স, গতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা লক্ষ্য করা গেল।

ভারতের ব্যাটিং অর্ডারে রদবদলের আভাস নেই। আজও প্রথমে ব্যাটিং করেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল। ফিল্ডিং প্র্যাকটিস সেরে রোহিত যখন আসেন তখন রাহুল নেট থেকে বেরিয়ে এসে রোহিতকে জিজ্ঞাসা করেন তিনি কোথায় ব্যাট করবেন। রোহিত রাহুলের নেটে পন্থের পাশাপাশি ব্যাটিং করলেন। রাহুলকে বলেন যশস্বীর সঙ্গে ব্যাট করতে।

এতেই আভাস মিলেছে রোহিত মিডল অর্ডারেই নামবেন। বিরাট কোহলি, রোহিত শর্মারা ঘণ্টা দেড়েক প্র্যাকটিস করলেন। ভারতীয় দলের মূল ও নেট বোলারদের সামলানোর পাশাপাশি তাঁরা দীর্ঘক্ষণ থ্রোডাউন প্র্যাকটিসও করেন অজি পেসারদের সামলানোর মহড়া সারতে।

১৮ গজ দূর থেকে যশস্বী জয়সওয়ালের শরীর লক্ষ্য করে বল করতে দেখা গেল বোলিং কোচ মর্নি মরকেলকে। মনে করা হচ্ছে, যশস্বীর পাঁজর লক্ষ্য করে বল করতে পারেন অজি পেসাররা। সে কারণেই এই বিশেষ অনুশীলন।

সাধারণত টিম হাডলে দেখা যায় দলকে বার্তা দিয়ে থাকেন ভারত অধিনায়ক। যদিও এদিন সেই ভূমিকা পালন করতে দেখা গেল বিরাট কোহলিকে। সিরিজে ঘুরে দাঁড়াতে সতীর্থদের মোটিভেট করলেন তিনি। ভারত চাইবে চলতি সিরিজে রবীন্দ্র জাদেজাকে খেলাতে। কিন্তু গাব্বায় যেভাবে পিচে গতি আর বাউন্স থাকবে তাতে ভারত স্পিনার বাড়ানোর পথে হাঁটবে না। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ওয়াশিংটন সুন্দরকে ফেরানো হবে কিনা তা স্পষ্ট হবে টসের সময়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+