AUS vs IND: অক্টোবরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত, তিনটি ওডিআই ও পাঁচটি টি২০ আন্তর্জাতিকের সূচি ঘোষিত

AUS vs IND: অস্ট্রেলিয়া থেকে ১-৩ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে গত জানুয়ারিতেই ফিরেছে ভারত। ফের ভারতীয় দল চলতি বছরেই যাচ্ছে অস্ট্রেলিয়ায়।

তবে তাতে থাকছে না টেস্ট। সাদা বলের সিরিজ খেলতে অক্টোবরের মাঝামাঝি ভারতীয় দল পৌঁছে যাবে ডাউন আন্ডারে।

AUS vs IND

আজই সেই সূচি ঘোষণা করা হয়েছে। আগামী বছর টি২০ বিশ্বকাপ রয়েছে। সে কারণে ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরে টি২০ আন্তর্জাতিকই বেশি রাখা হয়েছে। পাঁচটি টি২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ শুরুর আগে তিনটি ওডিআই খেলবে মেন ইন ব্লু।

তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচই দিন-রাতের। প্রথম ওডিআই হবে ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে। ২৩ অক্টোবর দ্বিতীয় ওডিআই অ্যাডিলেডে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় একদিনের আন্তর্জাতিকটি হবে ২৫ অক্টোবর।

Take a Poll

এরপর ২৯ অক্টোবর থেকে শুরু পাঁচ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজ। প্রথম টি২০ আন্তর্জাতিকটি হবে ক্যানবেরায়। অক্টোবরের ৩১ তারিখ দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকটি হবে মেলবোর্নে। নভেম্বরের ২, ৬ ও ৮ তারিখ বাকি তিনটি টি২০ আন্তর্জাতিক হবে যথাক্রমে হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনের গাব্বায়।

ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলার আগে অস্ট্রেলিয়া তিনটি করে ওডিআই ও টি২০ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও। অগাস্টের ১০ ও ১২ তারিখ প্রথম দুটি টি২০ আন্তর্জাতিক হবে ডারউইনে। ১৭ বছর পর এখানে পুরুষদের ক্রিকেটের কোনও আন্তর্জাতিক ম্যাচ হবে।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি২০ কেয়ার্নসে ১৬ অগাস্ট। এরপর ১৯ অক্টোবর সেখানেই হবে প্রথম ওডিআই। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের বাকি দুটি ওডিআই হবে ম্যাকেতে, অগাস্টের ২২ ও ২৪ তারিখ।

এবার অ্যাশেজ হবে অস্ট্রেলিয়ায়। যার সূচি আগেই ঘোষিত হয়েছে। নভেম্বরের ২১ থেকে ২৫ তারিখ প্রথম টেস্ট পারথে। ডিসেম্বরের ৪ থেকে ৮ তারিখ গাব্বায় দ্বিতীয় টেস্ট। ডিসেম্বরের ১৭ থেকে ২১ তারিখ অবধি তৃতীয় টেস্ট রাখা হয়েছে অ্যাডিলেডে। সিরিজের চতুর্থ টেস্ট বক্সিং ডে টেস্ট। ডিসেম্বরের ২৬ তারিখ তা শুরু এমসিজিতে। সিডনিতে নিউ ইয়ার টেস্ট শুরু জানুয়ারির ৪ তারিখ থেকে।

এদিকে, আগামী বছর ভারতের মহিলা দল যাবে অস্ট্রেলিয়া সফরে। ফেব্রুয়ারির ১৫, ১৯ ও ২১ তারিখ তিনটি টি২০ আন্তর্জাতিক হবে যথাক্রমে সিডনি, ক্যানবেরা ও অ্যাডিলেডে। ফেব্রুয়ারির ২৪, ২৭ ও মার্চের ১ তারিখ তিনটি ওডিআই ব্রিসবেন, হোবার্ট ও মেলবোর্নে। দিন-রাতের একমাত্র টেস্টটি হবে পারথের ওয়াকায়, মার্চের ৬ তারিখ থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+