AUS vs IND: অস্ট্রেলিয়ার টার্গেট ১৬২, বোল্যান্ডের ছয় উইকেট, বুমরাহর অনুপস্থিতিতে চ্যালেঞ্জের মুখে ভারতীয় বোলিং

AUS vs IND: সিডনি টেস্টে জিততে অস্ট্রেলিয়ার চাই ১৬২। জসপ্রীত বুমরাহ বোলিং করতে পারছে না। ফলে ঝোড়ো শুরু অস্ট্রেলিয়ার ব্যাটারদের। প্রথম ২ ওভারেই উঠল ২৬ রান।

আজ ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হলো ১৫৭ রানে। স্কট বোল্যান্ড নিলেন ৬ উইকেট।

AUS vs IND

দ্বিতীয় দিনের শেষে গতকাল ভারতের স্কোর ছিল ৩২ ওভারে ৬ উইকেটে ১৪১। ৩৪.৪ ওভারে রবীন্দ্র জাদেজাকে প্রথম ফেরান প্যাট কামিন্স। ৪৫ বলে ১৩ রান করে দলের ১৪৭ রানে সাজঘরে ফেরেন জাড্ডু। ১৫৬ রানে পড়ে অষ্টম ও নবম উইকেট।

৩৮.৪ ওভারে ওয়াশিংটন সুন্দরকে ক্লিন বোল্ড করেন কামিন্স। সুন্দর ৪৩ বলে ১২ রান করেছেন। ৪০তম ওভারে বাকি দুটি উইকেট তুলে নেন স্কট বোল্যান্ড। মহম্মদ সিরাজ ১১ বলে ৪ রান করে বোল্যান্ডের এই ইনিংসে পঞ্চম শিকার।

বুমরাহ ব্যাট করতে নেমেছিলেন দশে, প্রসিদ্ধ কৃষ্ণ এগারো নম্বরে। ৪০তম ওভারের চতুর্থ বলে ১ রান নেন কৃষ্ণ। এর পরের বলেই বুমরাহকে বোল্ড করে দেন বোল্যান্ড। রোহিতের পরিবর্তে এই টেস্টের ভারত অধিনায়ক ৩ বলে ০ রানে প্যাভিলিয়নে ফেরেন।

বোল্যান্ড এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার ১৬.৫ ওভার ৫ মেডেন ৪৫ রান ছয় উইকেট। প্যাট কামিন্স ৪টি মেডেন-সহ ১৫ ওভারে ৪৪ রান দিয়ে তিন উইকেট নেন। ১টি মেডেন-সহ ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট বিউ ওয়েবস্টারের।

ভারত এদিন মাত্র ১৬ রানই যোগ করতে পেরেছে। বিনিময়ে হারিয়েছে ৪ উইকেট। তবে সবচেয়ে বড় সমস্যা দ্বিতীয় ইনিংসে বুমরাহর বল করতে না পারা। ব্যাক স্প্যাজম নিয়ে গতকাল মাঠ ছাড়েন। স্ক্যান করানো হয়। আজ ব্যাট করলেও বল করতে পারছেন না। ফিল্ডিং করতেও নামেননি।

টিম হাডলে তাঁকে দেখা যায়নি। বিরাট কোহলি সতীর্থদের উদ্বুদ্ধ করছিলেন। এরপর মহম্মদ সিরাজ বোলিং ওপেন করেন। অন্য প্রান্ত থেকে প্রসিদ্ধ। তখনই স্পষ্ট হয়ে যায় অস্ট্রেলিয়ায় চলতি সফরে আর দেখা যাবে না বোলার বুমরাহকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+