AUS vs IND: শেষ দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা, সুযোগ পেলেন তরুণ ব্যাটার, প্রত্যাবর্তন হল কাদের?
বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দুটি টেস্টের জন্য ঘোষিত হল অস্ট্রেলিয়া দল। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ ম্যাচ। নতুন বছরের শুরুতেই হবে শেষ টেস্ট ম্যাচ। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে শেষ দুটি ম্যাচের জন্য ঘোষিত হল দল।
জল্পনাকে সত্যি করেই শেষ দুটি টেস্টের দল থেকে বাদ গেলেন নাথান ম্যাকসুইনি। তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে বাকি টেস্টগুলির জন্য দলে সুযোগ দেওয়া হয়েছে। ভারতের বিরুদ্ধে সিরিজেই অস্ট্রেলিয়া দলে প্রথমবার সুযোগ পেয়েছিলেন নাথান ম্যাকসুইনি। কিন্তু তিনটি টেস্টে সুযোগ পেলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে তাঁকে দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিলেন নির্বাচকরা।

অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট মনে করছে অ্যাটাকিং ব্যাটার স্যাম কনস্টাস অনেকবেশি প্রভাব ফেলতে সক্ষম হবেন। তাই তাঁকে দলে সুযোগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ঝে রিচার্ডসন। তিন বছর পর টেস্ট দলে সুযোগ পেলেন। একইসঙ্গে হ্যাজলউড ছিটকে যাওয়ায় শেন অ্যাবট এবং অল রাউন্ডার ওয়েবস্টিরকে দলে সুযোগ দেওয়া হয়েছে।
চোটের জন্য হ্যাজলউড ছিটকে গিয়েছেন, অ্যাডিলেড টেস্টে হ্যাজলউড খেলতে না পারলেও তাঁর পরিবর্তে খেলা বোল্যান্ড দুরন্ত বোলিং করেছিলেন। তৃতীয় টেস্টে দলে ফিরলেও হ্যাজলউডকে ফের মাঠের বাইরে যেতে হল। পিঙ্ক বল টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা।
গাব্বায় চতুর্থ দিনে খেলা শুরুর সঙ্গে সঙ্গেই মাঠ থেকে বেরিয়ে যান এই অজি পেসার। বাঁ দিকে সাইড স্ট্রেইনের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। এমনকি সিরিজের বাকি ম্যাচগুলিতেও তিনি খেলতে পারবেন না।
বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হওয়ার পর নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া দল। দ্বীপরাষ্ট্রে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল। সেই সিরিজে পারিবারিক কারণে নাও খেলতে পারেন অধিনায়ক প্যাট কামিন্স, সেই সময় পিতৃত্বকালীন ছুটিতে যেতে পারেন কামিন্স।
এই পরিস্থিতিতে অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন হেড। একই সঙ্গে স্টিভ স্মিথের নাম নিয়েও আলোচনা চলছে। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। । অস্ট্রেলিয়া ১৫ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে, চারটি হেরে এবং দুটি ড্র করে ২ নম্বরে আছে। অস্ট্রেলিয়ার সাফল্যের হার বা পার্সেন্টেজ পয়েন্ট হলো ৫৮.৮৯ শতাংশ।
-
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান












Click it and Unblock the Notifications