Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

AUS vs IND: সিডনিতে একাধিক নজির অস্ট্রেলিয়ার, বর্ডার-গাভাসকর ট্রফির দখল নেওয়ার রহস্য উন্মোচন কামিন্সের

AUS vs IND: ১০ বছর পর ফের বর্ডার-গাভাসকর ট্রফি জিতল অস্ট্রেলিয়া। অধিনায়ক প্যাট কামিন্সের মুকুটে জুড়ল আরেকটি পালক।

ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ৫০ ওভারের বিশ্বকাপ খেতাব জয়ের পর এবার অধরা মাধুরী স্পর্শ করলেন কামিন্সের। তিনি অধিনায়ক হিসেবে প্রথমবার জিতলেন ঐতিহ্যশালী বর্ডার-গাভাসকর ট্রফি।

AUS vs IND

টার্গেট ছিল ১৬২। অস্ট্রেলিয়ার মাটিতে দেড়শোর উপর রান তাড়া করে জেতার ক্ষেত্রে সবচেয়ে বেশি রান রেট এদিনই বজায় রাখল অস্ট্রেলিয়া। ৬ রান রেট রেখে জেতায় ভেঙে গেল ২০০২ সালে সিডনিতে জিম্বাবোয়েকে হারানোর নজির (রান রেট রেট ৫.৮৯)।

সিডনি টেস্টে সবচেয়ে কম বলে ফলাফল নির্ধারণে এবারের টেস্টটি রইল তিন নম্বরে। আড়াই দিনে টেস্টটি শেষ হতে লাগল ১১৪১ বল। এর আগে, ১৮৯৫ সালে অস্ট্রেলিয়া হারিয়েছিল ইংল্যান্ডকে, সেই টেস্টে লাগে ৯১১ বল। ১৮৮৮ সালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টের ফয়সালা হয়েছিল ১১২৯ বলে, সেটিও জিতেছিল অজিরা।

প্যাট কামিন্স বলেন, বিশ্বাসই হচ্ছে না। আসলে এটি আমাদের দলে অনেকেই জেতেননি। সকলেই এই ট্রফি জিততে মুখিয়ে ছিলেন। হাইপ বেড়েছিল সে কারণে। আমরা পরিকল্পনা করেই নেমেছিলাম। আজ সকালে লক্ষ্য ছিল ভারতকে যতটা সম্ভব কম রানে বেঁধে ফেলা। উইকেট চ্যালেঞ্জিং হতে পারে আঁচ করে ব্যাটাররা যে দারুণভাবে শুরু করেন তাতেই জয় সম্ভব হয়েছে বলে বিশ্বাস কামিন্সের।

বর্ডার-গাভাসকর ট্রফি জিততে পেরে গর্বিত কামিন্স। তিনি নিজে সদ্যসমাপ্ত সিরিজে ২৫ উইকেট নেন ২১.৩৬ গড় রেখে। ব্য়াট হাতে ১৯.৮৭ গড় রেখে ১৫৯ রান করেন। মেলবোর্ন টেস্টে দলকে জেতাতে অবদান রাখেন ৪৯ ও ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। ম্যাচের সেরাও হন।

অজি অধিনায়ক হিসেবে একাধিক ঈর্ষণীয় সাফল্য। কামিন্সের মুখে দলগত সংহতি, একসঙ্গে অনেকটা সময় কাটাতে পারার কথা। কামিন্স বলেন, আমাদের গ্রুপ স্পেশ্যাল। যা অর্জন করেছি তা গর্ব করার মতোই। আমরা জীবনের সেরা সময় কাটাচ্ছি সকলে মিলে, যা তৃপ্তিদায়ক।

তরুণ ক্রিকেটারদের ভূমিকাতেও খুশি অজি অধিনায়ক। তিনি বলেন, এই সিরিজে তিনজনের অভিষেক হলো। সকলেই অবদান রেখেছেন। বিউ ওয়েবস্টার আজ অনবদ্য খেললেন। আমি নিজেও নিজের খেলায় খুশি। কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে স্টিভ স্মিথ, ট্রাভিস হেডের মতো প্লেয়াররা দলকে ভরসা দিয়েছেন। যা সাফল্য সুনিশ্চিত করতে সহায়ক হয়েছে। এটা আমার কাছে অন্যতম স্মরণীয় সিরিজ হয়ে থাকল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+