Asia Cup 2023: ‘দল এখনও সেরা ছন্দে আসেনি’, নেপালকে হারিয়ে দুর্বলতার জায়গা তু‌লে ধরলেন রোহিত

নেপালকে হেলায় হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত। গ্রুপ 'এ' থেকে সুপার ফোরে পাকিস্তানের সঙ্গে পৌঁছে গেল টিম ইন্ডিয়াও। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালের বিরুদ্ধে ভারত ১০ উইকেটে জিতে যায়। রোহিত করেন ৫৯ বলে ৭৪ রান, শুভমন ৬২ বলে ৬৭ রান। সহজ জয়ের পরও দলের খেলায় পুরোপুরি খুশি নন অধিনায়ক রোহিত শর্মা।

দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে দলের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে তার জন্যও সতর্ক হিটম্যান।সোমবার রাতে নেপালকে হারানোর পরে রোহিত শর্মা পষ্টতই জানিয়ে দিয়েছেন তাঁর দল এখনও টুর্নামেন্টে সেরাটা দিতে পারে‌নি।আসলে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। নেপালের মতো দুর্বল দলের বিরুদ্ধে পারফরম্যান্স দিয়ে টিমের মূল্যায়ন করাও কঠিন।

রোহিত

এই প্রসঙ্গে রোহিত বলেন, 'এখন‌ও আমরা আমরা আমাদের সেরাটা দিতে পারেনি। বেশ কয়েকজন ক্রিকেটার কয়েক মাস পর খেলার মধ্যে ফিরেছে।আমরা এখন সুপার ফোর নিয়ে চিন্তাভাব‌না করছি। আত্মতুষ্টির কো‌নও জায়গা নেই।'

একইসঙ্গে রোহিত উল্লেখ করেছেন, 'প্রথম ম্যাচে চাপের মধ্যেই হার্দিক এবং ঈশান কিষাণ ভালো পারফরম্যান্স করেছিল। দ্বিতীয় ম্যাচে বোলিং ভালো হলেও ফিল্ডিং অত্যন্ত বাজে হয়েছে।' নিজের ইনিংস প্রসঙ্গে বলেন, 'আমি শুরুতে কিছুটা চাপে ছিলাম। কিন্তু পরের দিকে সেটা স্বাভাবিক হয়ে যায়। ঘরের মাঠে খেলছি এই মানসিকতা নিয়েই ব্যাটিং করতে শুরু করি।'

রোহিত

সোমবার পল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এশিয়া কাপের ম্যাচে জয়ের ২৩০ রান(বৃষ্টির করাণে কমে হয় ১৪৫)লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ভারতের দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল কখনই সমস্যার মধ্যে পড়তে হয়নি। নেপালের বোলাররা তাঁদের একটুও বেগ দিতে পারেননি।

এবারের এশিয়া কাপের নিয়ম অনুযায়ী সুপার ফোরে প্রতিটি দলই একে অপরে মুখোমুখি হবে। সেখান থেকে পয়েন্টর বিচারে ২টি দল যাবে ফাইনালে। এই নিয়মের ফলে সুপার ফোরে ফের একবার মুখোমুখি হতে চলেছে ভারত বনাম পাকিস্তান দল। এই ম্যাচ কিন্তু ভারতীয় দলের জন্য বড় পরীক্ষা।

রোহিত

গ্রুপ পর্বের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গেলেও সুপার ফোরে ফয়সলা দেখতে মুখিয়ে দুই দেশের ক্রিকেট ভক্তরা। পাকিস্তান যেহেতু গ্রুপ এ থেকে টপ করে উঠেছে তাই ভারতের সঙ্গে বাবরদের ফের দেখা হবে আগামী ১০ সেপ্টেম্বর রবিবার। দুপুর তিনটে থেকে খেলা। ভারতকে দ্রুত ভুল ত্রুটি শুধরে নিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+