Asia Cup 2023: আত্মবিশ্বাসী পাকিস্তানের প্রথম একাদশ ঘোষণা, হুঁশিয়ারি দিলেন শাহীন শাহ আফ্রিদি
টসের সময় পর্যন্ত অপেক্ষা নয়, ম্যাচের আগের দিনই চূড়ান্ত একাদশ ঘোষণা করে দেয় পাকিস্তান। ব্যাতিক্রম হল না রবিবার সুপার ফোরের ভারতের বিরুদ্ধে ম্যাচেও। এই ম্যাচে পাকিস্তান দলে বদল হবে নাকি শেষ ম্যাচেরই প্রথম একাদশ অরিবর্তিত থাকবে তা নিয়ে সকালে সাংবাদিক সম্মেলনে কোনও কিছু স্পষ্ট করলেন না পাক অধিনায়ক।
বেলাশেষে আত্মবিশ্বাসী পাকিস্তান প্রথম এগারোর নাম ঘোষণা করে দিল। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নামার আগের দিনই সমাজ মাধ্যমে প্রথম একাদশ ঘোষণা করে দিল পাকিস্তান। বাংলাদেশ ম্যাচের দলই অপরিবর্তিত রাখল পাক টিম ম্যানেজেমন্টকে।

পাঁচ নম্বরে সম্ভবত খেলবেন আঘা সলমনই। সলমন দু'টি ম্যাচেই রান না পাওয়ায় আলোচনায় আছেন তিনি। শাকিলকে নিয়ে ভাবনা থাকলেও তাঁকে রবিবারের ম্যাচে খেলানোর সম্ভাবনা কম ছিলই। টিম লিস্টেও জায়গা হল না।
বিরাট রোহিতদের হারাতে পেস অ্যাকাটই তাঁর অস্ত্র হতে চলেছে পাক অধিনায়ক বাবর আজম। শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফকে দিয়ে ভারতীয় ব্যাটিংয়ে ধস নামাতে চান বাবর।
রবিবার নামার আগে শাহিন জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে যে কোনও ম্যাচই বিশেষ অনুভূতির। তার পরেই হুঙ্কার, নিজের সেরাটা দেওয়া এখনও বাকি। গ্রুপে ভারতের বিরুদ্ধে ম্যাচে চার উইকেট নিয়েছিলেন। রবিবার নিজেকে ছাপিয়ে যেতে মরিয়া শাহিন।গ্রুপ পর্বে ভারতের ব্যাটিংকে আরও একবার নাস্তানাবুদ করেন শাহিন আফ্রিদি। পাক বোলারদের সামনে ভারতের ব্যাটিংয়ের দুরবস্থা আরও একবার প্রকট হয়েছিল।
Revved up and ready! 🏏💥
— Pakistan Cricket (@TheRealPCB) September 9, 2023
Game mode 🔛 as we look ahead to the Sunday clash.#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/DJnaITYmAF
ম্যাচের আগের দিন পাক পেসার বলেন, "ভারতের বিপক্ষে প্রতিটি ম্যাচই আমার কাছে স্পেশাল। অনুর্দ্ধ-১৬ ক্রিকেটে খেলা শুরুর আগে সমর্থক হিসাবে এই ম্যাচের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকতাম। ভারতের বিপক্ষে আগের ম্যাচের স্পেল-ই সেরা কিনা, তা বলতে পারব না। কারণ সেরাটা এখনও বাকি রয়েছে।"
Our playing XI for the #PAKvIND match 🇵🇰#AsiaCup2023 pic.twitter.com/K25PXbLnYe
— Pakistan Cricket (@TheRealPCB) September 9, 2023
পাকিস্তানের একাদশ: বাবর আজ়ম (অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজ়ওয়ান (উইকেটরক্ষক), আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।












Click it and Unblock the Notifications