অশ্বিন কি আর খেলবেন? চেন্নাই সুপার কিংসকে দিলেন বড় বার্তা

রবিচন্দ্রন অশ্বিনকে কি আর দেখা যাবে আইপিএল খেলতে? এখনও বিষয়টি স্পষ্ট নয়। এই আবহে চেন্নাই সুপার কিংসকে বড় বার্তা দিলেন অশ্বিন। ২০২৬ সালের আইপিএলের আগে মিনি নিলাম হবে। তার দিনক্ষণ এখনও জানায়নি বিসিসিআই। এর উপর নির্ভর করবে কোন প্লেয়ারদের কোন দল ছেড়ে দেবে তা প্রকাশ করার সময়সীমা।

একটি সংবাদমাধ্যমের দাবি, অশ্বিন ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের কর্তাদের কাছে জানতে চেয়েছেন আগামী মরশুমের জন্য তাঁকে নিয়ে কোনও পরিকল্পনা আছে কিনা। যদি সিএসকের পরিকল্পনায় অশ্বিন উপযুক্ত না হন, তাহলে তাঁর সরে যেতে আপত্তি নেই বলেই সূত্রের খবর।

গত বছর মেগা নিলাম থেকে অশ্বিনকে ৯.৭৫ কোটি টাকায় কেনে চেন্নাই সুপার কিংস। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৯টি ম্যাচে খেলার সুযোগ পান, ইকনমি ছিল ৯.১২, যা ২০২৪ সালের ৮.৪৯-কে ছাপিয়ে যায়। ফলে বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অস্ট্রেলিয়া সফর চলাকালীন অবসর নেওয়া অশ্বিন বল হাতে চেন্নাই সুপার কিংসকে কাঙ্ক্ষিত ভরসা দিতে পারেননি।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, আমি তিন বছর রাজস্থান রয়্যালসে ছিলাম। প্রথম বছর খেলার পরেই সিইওর থেকে মেল পেয়েছিলাম। তাতে পারফরম্যান্স বিস্তারিত উল্লেখ করা ছিল এবং জানিয়ে দেওয়া হয় আগামী মরশুমের জন্য রেখে দেওয়া হবে। এমন ধারাই বজায় ছিল।‌ ফলে ফ্র্যাঞ্চাইজিদের উচিত এভাবেই ক্রিকেটারদের আগেভাগে জানিয়ে দেওয়া যে কাউকে ধরে রাখা হবে, নাকি ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়তে চান বলে কিছু সংবাদমাধ্যমে খবর। যদিও সঞ্জু বা রাজস্থান রয়্যালসের তরফে সরকারিভাবে কিছু বলা হয়নি। অশ্বিনের কথায়, আমি স্বচ্ছতা বজায় রাখার কথা বলছি। সঞ্জুর বিষয়ে আমার কিছু করণীয় নেই। তবে সঞ্জু বা যে কেউ কোনও দলে থাকবেন বা থাকবেন না সে বিষয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারের মত প্রকাশের বা আগ্রহ দেখানোর অধিকার থাকতেই পারে। অনেক সময় নানা খবর প্রকাশ পায়। সঞ্জুর ক্ষেত্রে এটি গুজব নাকি ফ্র্যাঞ্চাইজির তরফে ছাড়া হয়েছে সেটা স্পষ্ট না। জানিই না খবর কোথা থেকে এলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+