Arjun Tendulkar: রঞ্জি অভিষেকেই বাবার কীর্তি স্পর্শ! শতরান হাঁকিয়ে সচিনকে পিছনেও ফেললেন পুত্র অর্জুন

বাপ কা বেটা। তবে সচিন তেন্ডুলকর কিংবদন্তি ব্যাটার, পুত্র অর্জুন পেস বোলার এবং তাঁর ব্যাটের হাত ভালো। রঞ্জি অভিষেকে এবার সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করলেন অর্জুন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম শতরানটি হাঁকালেন রঞ্জির প্রথম ম্যাচেই। যেমনটা করেছিলেন সচিন। রানের নিরিখে অবশ্য বাবাকেও ছাপিয়ে গেলেন অর্জুন।

 শতরান হাঁকিয়ে সচিনকে পিছনেও ফেললেন পুত্র অর্জুন

১৯৮৮ সালে গুজরাতের বিরুদ্ধে রঞ্জি অভিষেক হয়েছিল ১৫ বছরের সচিনের। অর্জুনের বয়স এখন ২৩। সচিন যেমন রঞ্জি অভিষেকে শতরান করেছিলেন, অর্জুন সেই নজির গড়লেন ৩৪ বছর পর। নিজের প্রথম রঞ্জি ইনিংসে সচিন করেছিলেন ১০০। অর্জুন তেন্ডুলকর গোয়ার হয়ে সাত নম্বরে ব্যাট করতে নেমে খেললেন ২০৭ বলে ১২০ রানের দায়িত্বশীল ইনিংস। সুযশ প্রভুদেশাইয়ের সঙ্গে ২২১ রানের পার্টনারশিপ গড়লেন। অর্জুনের ইনিংসে রয়েছে ১৬টি চার ও ২টি ছয়।

অর্জুন যখন ব্যাট করতে নেমেছিলেন গোয়ার স্কোর তখন ৮১.৩ ওভারে ৫ উইকেটে ২০১। কমলেশ নাগরকোটির বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে অর্জুন যখন সাজঘরে গেলেন তখন গোয়ার সংগ্রহ ১৪৩.৪ ওভারে ৬ উইকেটে ৪২২। প্রথম দিনের শেষে অর্জুন অপরাজিত ছিলেন ১২ বলে ৪ রানে। সুযশ প্রভুদেশাই এদিন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম দ্বিশতরান পেলেন। তিনি ৪১৬ বল খেলে করলেন ২১২ রান। দ্বিতীয় দিনের শেষে গোয়ার স্কোর ৮ উইকেটে ৪৯৩।

চলতি মরশুম শুরুর আগে মুম্বই ছেড়ে গোয়ায় গিয়েছিলেন অর্জুন। মুম্বইয়ের হয়ে মাত্র দুটি টি ২০ খেলেছিলেন। রঞ্জি বা অন্য কোনও টুর্নামেন্টে সুযোগ পাননি। গোয়ায় অর্জুন যান বেশি সুযোগ পাবেন এই লক্ষ্যেই। গোয়ার হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ৭ ম্যাচে ১০ উইকেট দখল করেন। ইকনমি ছিল ৫.৬৯। এই টুর্নামেন্টে লক্ষ্য গর্গের পর গোয়ার দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারীও অর্জুন। বিজয় হাজারে ট্রফিতে গোয়ার হয়ে সর্বাধিক উইকেট দখল করেন সচিন-পুত্র। তিনি ৮ ম্যাচে ৭টি উইকেট পান, গড় ৩২.৩৭, ইকনমি ৪.৯৮। আইপিএলে অর্জুন মুম্বই ইন্ডিয়ান্সে থাকলেও একটি ম্যাচেও তাঁকে খেলায়নি রোহিত শর্মার দল। আসন্ন আইপিএলের আগে ব্যাটে-বলে দারুণ ছন্দ দেখিয়ে আইপিএলে অভিষেকের দাবি জোরালো করতে চান সচিন-পুত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+