রঞ্জিতে অনুষ্টুপের শতরান, হাতছাড়া শাহবাজের, মন্থর ব্যাটিংয়ের সমস্যা কাটিয়ে রেলওয়েজ ম্যাচে ঘুরে দাঁড়াল বাংলা
রঞ্জি ট্রফির ম্যাচে সুরাটে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে আপাতত প্রথম ইনিংসে লিড নিশ্চিত করাই লক্ষ্য বাংলার। প্রথম দিনে আরও ভালো জায়গায় থাকতে পারতো লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন দল।
যদিও প্রথম দিকে আশ্চর্যজনক মন্থর ব্যাটিংয়ে তা সম্ভব হলো না। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৮৫ ওভারে ৫ উইকেটে ২৭৩।

লালভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪.৫ ওভারে ১ রানে প্রথম উইকেট পড়ে বাংলার। ৯.৫ ওভারে ৯ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ২৬.৩ ওভারে দলগত ২৭ রানের মাথায় পড়ে তৃতীয় উইকেট। ৩৬.১ ওভারে চতুর্থ উইকেট পড়ে ৬১ রানে। এতেই স্পষ্ট কতটা মন্থর ব্যাটিং করেছে বাংলা।
যদিও সেই পরিস্থিতি থেকে বাংলাকে ঘুরে দাঁড়াতে সহায়তা করে অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদের জুটি। শাহবাজ সাজঘরে ফেরেন ৬৮.৪ ওভারে দলের ১৯৫ রানের মাথায়। ১২টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০৬ বলে ৮৬ রান করেন শাহবাজ।
অভিজ্ঞ অনুষ্টুপ ১৬১ বলে ১০৩ রানে অপরাজিত আছেন। ৪১ বছর বয়সী এই ব্যাটার পরিত্রাতা হয়ে উঠে প্রথম শ্রেণির কেরিয়ারের ১৮তম শতরানটি পেলেন এদিন, মেরেছেন ১২টি চার। সুমন্ত গুপ্ত অপরাজিত আছেন ৫৬ বলে ৩৯ রানে, ৬টি চারের সাহায্যে।
অভিষেক ম্যাচে ওপেনার আদিত্য পুরোহিত ২৮ বলে ৬ রান করেন। অপর ওপেনার তথা এই ম্যাচে বাংলার অধিনায়ক সুদীপ কুমার ঘরামি করেন ১৬ বলে শূন্য। শাকির হাবিব গান্ধী তিনে নেমে ২৮ রান করেন ৯০ বল খেলে। চারটি চার মেরেছেন। রানের গতি বাড়াতে সুরজ সিন্ধু জয়সওয়ালকে নামিয়েও কাজের কাজ হয়নি। তিনি ৫ রান করেন ৫৬ বল খেলে। কুণাল যাদব তিনটি এবং আদর্শ সিং ও কর্ণ শর্মা একটি করে উইকেট নিয়েছেন। এখনও অবধি প্রথম সিংয়ের নেতৃত্বাধীন রেলওয়েজ ৯ বোলার ব্যবহার করেছে।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications