IPL 2022: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অনিশ্চিত নাইট রাইডার্সের প্রধান ভরসা, সুযোগ পেতে পারেন এই আফগান তারকা

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অনিশ্চিত নাইট রাইডার্সের প্রধান ভরসা, সুযোগ পেতে পারেন এই আফগান তারকা

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে কিছুটা বিপাকে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর'কে চিন্তায় রাখছে আন্দ্রে রাসেলের চোট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে বোলিং করার সময়ে ডান কাঁধে পুরনো চোটের জায়গা নতুন করে ব্যর্থ অনুভব করায় পুরো চার ওভারপূর্ণ করতে পারেননি আন্দ্রে রাসেল।

IPL 2022: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অনিশ্চিত নাইট রাইডার্সের প্রধান ভরসা, সুযোগ পেতে পারেন এই আফগান তারকা

ম্যাচ শেষে কেকেআর-এর কোচ ব্রেন্ডন ম্যাকালম জানিয়েছিলেন ম্যাচের শেষের দিকে একশো শতাংশ ফিট ছিলেন না রাসেল এবং সেই কারণে নিজেরে পুরো চার ওভার তিনি পূর্ণ করতে পারেননি। আইপিএল নিলামের আগে কলকাতার রিটেন করা প্রথম ক্রিকেটার ৩৩ বছরের এই ক্যারিবিয়ান তারকা। পুরোপুরি ফিট না হয়ে উঠলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম একাদশের বাইরে বসতে হবে আন্দ্রে রাসেলকে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন আফগানিস্তানের মহম্মদ নবি।

চলতি আইপিএল-এ কলকাতার হয়ে দু'টি ম্যাচেই মাঠে নেমেছেন আন্দ্রে রাসেল। প্রথম ম্যাচে ব্যাট হাতে তাঁর মাঠে নামার প্রয়োজন পড়েনি। বল হাতে চেন্নাইয়ের বিরুদ্ধে একটি উইকেট নিয়েছিলেন রাসেল। আরসিবি"র বিরুদ্ধে দলের ব্যাটিং লাইআপের ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল ছিলেন রাসেল। মাত্র ২৫ রানে আউট হলেও তিনিই ওই ম্যাচে ছিলেন কেকেআর-এর সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। যদিও বল হাতে অবদান রাখতে পারেননি ক্যারিবিয়ান তারকা।

ডান কাঁধের এই সমস্যা রাসেলের প্রথম নয়, এর আগেও কাঁধের চোটে দীর্ঘ দিন বোলিং করতে তিনি পারেননি। ২০১৪ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন আন্দ্রে রাসেল। এর পর থেকে শুধু ২০১৭ মরসুম বাদে প্রতিটা আইপিএল-এই কেকেআর'কে দুর্দান্ত সার্ভিস দিয়েছেন রাসেল। শুধু ব্যাটিং-ই নয়, দুর্দান্ত ভাবে বোলিং বিভাগকেও সমৃদ্ধ করেন জামাইকার এই ক্রিকেটার। যখনই দলের প্রয়োজন পড়েছে নিজেকে মেলে ধরেছেন রাসেল। তবে, শেষ কিছু বছর চোটের কারণে দলের প্রত্যাশা মতো পারফর্ম করতে পারেননি তিনি। বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিসের আরসিবির বিরুদ্ধে ফিল্ডিং করার সময়ে ডান কাঁধে চোট পান রাসেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+