Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Amir Hussain Lone: দুই হাত নেই, ব্যাট করছেন অবলীলায়, কাশ্মীরের ক্রিকেটারের কীর্তিতে মুগ্ধ সচিনও, দেখুন ভিডিও

সম্প্রতি ভারতীয় সিনেমায় সাড়া ফেলে দিয়েছে টুয়েলভ ফেল। এক অসম্ভবকে সম্ভব করে তোলার অনুপ্রেরণামূলক কাহিনীই তু‌লে ধরা হয়েছে এই সিনেমাটিতে। শুধু কি রূপোলি পর্দায়? বাস্তবের দুনিয়াতেও আছে এমন অনেক উদাহরণ। মনের জোর এবং ইচ্ছাশক্তির উপর ভর কর অনেক কঠিন লড়াইতেও জয় পাওয়া যায়। কাশ্মীরের প্যারা ক্রিকেটার আমির হোসে‌ন লোন এমনই একটি দৃষ্টান্ত।

প্যারা ক্রিকেটে আমরা অনেক প্রতিবদ্ধকতা বা প্রতিকূলতাকে জয় করেই মাঠে নামতে দেখি বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের। কোন ক্রিকেটারের দৃষ্টিশক্তি থাকে না, আবার কেউ পা ছাড়াই হুইল চেয়ারে বসেই খেলেন ক্রিকেট। কিন্তু কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক আমির হোসেনের চ্যালেঞ্জটা আরও কঠিন। কারণ তাঁর দুটি হাতই নেই।

Amir Hussain Lone

ক্রিকেট খেলার মূল হাতিয়ার ব্যাট বা বল ধরার জন্য অন্তত একটি হাতের প্রয়োজন হয়। কিন্তু ছোটবেলায় দুর্ঘটনার কবলে পড়ে দুটি হাতই হারাতে হয় আমিরকে। কিন্তু প্রিয় ক্রিকেট খেলা ছাড়েননি। হাত থাকলেও ক্রিকেট খেলা চালিয়ে গিয়েছেন। কাঁধ দিয়েই ব্যাট ধরেন। তার পর অনায়াসে শট মারেন। না কোনও প্রতিবন্ধতাই ক্রিকেট থেকে দূরে রাখতে পারেনি আমিরকে।

সম্প্রতি সংবাদ সংস্থা এএনআইয়ে আমিরের ক্রিকেট খেলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আমিরের দুটি হাতই নেই। কিন্তু কাঁধ দিয়েই ব্যাট চেপে ধরছেন আমির, তারপর অবলীলায় শট মারছেন।

আমির হোসেন লোন বর্তমানে জম্মু ও কাশ্মীরের প্যারা ক্রিকেট দলের অধিনায়ক। একজন কোচ তার ক্রিকেটীয় প্রতিভা আবিষ্কার করেন। প্যারা ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর আমির ২০১৩ সাল থেকে পেশাদারভাবে ক্রিকেট খেলছেন। তিনি তার কাঁধ এবং ঘাড়ের মধ্যে ব্যাট ধৱেন এবং বলে শট মারেন। আমিরের যখন আট বছর বয়স তখন থেকেই তাঁর দুটি হাত নেই।

সচিন তেন্ডুলকর এবং আশিস নেহরার মতো ক্রিকেট কিংবদন্তিরা এই প্যারা ক্রিকেটারের খেলার প্রশংসা করেছেন। নেহরা তাঁকে ওয়াংখেড়েতে টি২০ বিশ্বকাপ ২০১৬ সেমিফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানান। ২০১৩ সাল থেকে, আমির পেশাদার ক্রিকেট খেলেছেন, যিনি তার সম্ভাবনা দেখেছিলেন এমন একজন শিক্ষকের দ্বারা খেলাধুলার সাথে প্রথম পরিচয় হয়েছিল।এরপর থেকে ক্রিকেটের মাঠে অনুপ্রেরণার এক দৃষ্টান্ত হয়ে উঠেছেন আমির।

কাশ্মীর মানেই শুধু রাজনৈতিক বিতর্ক, বোমা গুলির শব্দ নয়, উপত্যকা জুড়ে ছড়িয়ে আছে এমন অনেক প্রতিভা। আমিররা সত্যিই অনুপ্রেরণার এক উদাহরণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+