অবসর ভেঙে ফিরে আসা রায়ডুকেই হায়দরাবাদ ক্রিকেট দলের অধিনায়ক বাছা হল
অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসা আম্বাতি রায়ডুকেই বিজয় হাজারে ট্রফির জন্য হায়দরাবাদ দলের অধিনায়ক বাছা হয়েছে।
অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসা আম্বাতি রায়ডুকেই বিজয় হাজারে ট্রফির জন্য হায়দরাবাদ দলের অধিনায়ক বাছা হয়েছে। শনিবার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এইচসিএ-র তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ভারতের ১৫ জনের দলে তাঁর পরিবর্তে অল রাউন্ডার বিজয়শঙ্করকে রাখায়, হতাশ হয়ে দেশের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদকে টুইটে আক্রমণ করেছিলেন আম্বাতি রায়ডু। বিশ্বকাপ চলাকালীন ওপেনার শিখর ধাওয়ান ও অল রাউন্ডার বিজয়শঙ্কর চোটের কারণে ছিটকে যাওয়ার পরেও ভারতীয় দলে ডাক না পাওয়ায়, ক্রিকেট থেকেই অবসর নেন রায়ডু।
যদিও পরে অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরে আসেন এই দক্ষিণি ক্রিকেটার। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এইচসিএ-কে রীতিমতো চিঠি দিয়ে রায়ডু জানান যে তিনি তাদের দলে খেলতে চান। সেই মতো ৩৩ বছরের ডান হাতি ব্যাটসম্যানকে আরও একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এইচসিএ।
২৪ সেপ্টেম্বর বিজয় হাজারে ট্রফিতে কর্নাটকের বিরুদ্ধে অভিযান শুরু করছে হায়দরাবাদ। এরপর গোয়া, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সৌরাষ্ট্র, মুম্বই ও কেরালার মুখোমুখি হবে রায়ডুর দল। হায়দরাবাদের প্রতিটি ম্যাচই হবে বেঙ্গালুরুতে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications