Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিধ্বংসী আকাশ-শাহবাজ, সুদীপের পর হাফ সেঞ্চুরি ঘরামি ও অভিমন্যুর, রঞ্জিতে হরিয়ানার বিরুদ্ধে অ্যাডভান্টেজ বাংলা

চলতি রঞ্জি ট্রফিতে অপরাজেয় বাংলা হরিয়ানার বিরুদ্ধেও জয়ের গন্ধ পাচ্ছে। লাহলিতে আজ সারাদিনে পড়ল ১৮ উইকেট। তার মধ্যে প্রথম সেশনেই ১০টি!

বাংলার প্রথম ইনিংস এদিন ৭২.৩ ওভারে ১৯৩ রানে শেষ হয়। ওপেন করতে নেমে সুদীপ চট্টোপাধ্যায় ২১১ বলে ৮৬ রান করে লেগ বিফোর হন।

শাকির হাবিব গান্ধী ৩, রাহুল প্রসাদ ১৪ রান করেন। আকাশ দীপ ও মুকেশ কুমার- দুজনেই শূন্য রানে আউট হন। বিকাশ সিং ১ রানে অপরাজিত থাকেন। অমিত রানা চারটি উইকেট দখল করেন।

এরপর আকাশ দীপ ও শাহবাজ আহমেদের দাপটে হরিয়ানার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩১.১ ওভারে ১০০ রানে। মধ্যাহ্নভোজের বিরতিতে তাদের স্কোর ছিল ১৫.৩ ওভারে ৫ উইকেটে ৪৫। যুবরাজ সিং সর্বাধিক ২৯ রান করেন। আকাশ তিনটি মেডেন-সহ ১৫ ওভারে ৪০ এবং শাহবাজ ১টি মেডেন-সহ ১১.১ ওভারে ৪২ রান দিয়ে পাঁচটি করে উইকেট দখল করেন।

প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নিশ্চিত হয়ে যাওয়ার পর দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার স্কোর । সুদীপ কুমার ঘরামি ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৭৪ বলে সর্বাধিক ৬১ রান করেন। সুদীপ চট্টোপাধ্যায় ৫ ও অনুষ্টুপ মজুমদার ১ রানে আউট হন। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ও রাহুল প্রসাদ রানে অপরাজিত আছেন। অমিত রানা নেন ২ উইকেট।

কর্নেল সি কে নাইডু ট্রফির খবর

অনূর্ধ্ব ২৩ কর্নেল সি কে নাইডু ট্রফির ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে বড় রান তোলাই লক্ষ্য বাংলার। আজ কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে টস জিতে বিদর্ভ ফিল্ডিং নেয়। প্রথম দিনের শেষে বাংলার স্কোর ৮৮ ওভারে ৭ উইকেটে ২৪০ রান। চন্দ্রহাস দাশ ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১২৪ বলে সর্বাধিক ৬৮ রান করেন। আয়ুষ কুমার সিং ৩৮, অধিনায়ক শশাঙ্ক সিং ৩২, বিশাল ভাটি ২৯, অভিপ্রায় বিশ্বাস ২৮, আত্মজ মণ্ডল ১২ ও প্রভাত মৌর্য ১১ রান করেন। রবি কুমার ১২ ও অগস্ত্য শুক্লা ৪ রানে অপরাজিত। দুটি করে উইকেট নিয়েছেন সংস্কার চাভাতে ও জগজ্যোৎ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+