বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা প্রয়াত, শোকাহত ময়দান
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় ভার্মা। বয়স হয়েছিল ৬২ বছর। বাংলার হয়ে ২৫টি প্রথম শ্রেণির ও ১১টি লিস্ট 'এ' ম্যাচ খেলেছেন তিনি।
সিএবির ভিশন ২০২৮ প্রকল্পের অন্যতম কোচ ছিলেন। জানা গিয়েছে, আজ সকালে তিনি অসুস্থ বোধ করেন। হাসপাতালে ভর্তি করার পর প্রয়াত হন।

ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রঞ্জি ট্রফি-সহ বিভিন্ন প্রতিযোগিতায় ১২ বছর ধরে বাংলা দলের হয়ে অনেক স্মরণীয় পারফরম্যান্স উপহার দিয়েছেন অজয় ভার্মা। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ১৯৮৬-৮৭ মরশুমে। তিনটি শতরান-সহ প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১২৬৩ রান রয়েছে, সর্বাধিক স্কোর ১৬২। ডানহাতি অফ-ব্রেক বোলার অজয় ৪৬টি উইকেট দখল করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। সেরা বোলিং ৫৬ রানের বিনিময়ে ৬ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন ১৯৯৭-৯৮ মরশুমে।
লিস্ট 'এ'-তে অভিষেক ১৯৯১-৯২ মরশুমে। এই ফরম্যাটে খেলেছেন ১৯৯৬-৯৭ অবধি। ১১টি ম্যাচে তিনি ৩৪৩ রান করার পাশাপাশি ৭ উইকেট নিয়েছেন। পরবর্তীকালে কোচিংয়ে আসেন। সিএবির ভিশন ২০২৮ ক্যাম্পে তাঁর কোচিংয়ে সমৃদ্ধ হয়েছেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। অজয় ভার্মার আকস্মিক অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications