Afro-Asia Cup: ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা খেলবেন একই দলে! অ্যাফ্রো-এশিয়া কাপ চালুর উদ্যোগ

Afro-Asia Cup: অ্যাফ্রো-এশিয়া কাপ ফেরানোর উদ্যোগ নেওয়া হলো। যদিও তা আদৌ হবে কিনা, কিংবা হলেও কবে হবে তা এখনও কিছু জানা যায়নি।

গত বছরও এই টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। যদিও তা বাস্তবায়িত হয়নি। এবার তা চালুর উদ্যোগ পুনরায় নেওয়ার সম্ভাবনার কথা জানা গেল।

Afro-Asia Cup

২০০৫ ও ২০০৭ সালে হয়েছিল এই টুর্নামেন্ট। সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়দের সঙ্গে একই দলে ছিলেন শোয়েব আখতার, শাহিদ আফ্রিদিরা। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছিল এশিয়া একাদশ দল।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, কেনিয়ার ক্রিকেটারদের নিয়ে গড়া হয়েছিল আফ্রিকা একাদশ। এই দুই দলের দ্বৈরথ বেশ চিত্তাকর্ষক হয়েছিল ক্রিকেটপ্রেমীদের কাছে। তবে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের কারণেই ২০০৯ সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজন করা যায়নি।

২০০৫ সালের টুর্নামেন্টের ফল ছিল ১-১। সেবার হয়েছিল একদিনের আন্তর্জাতিক ফরম্যাটে। ওডিআইয়ের সঙ্গে ২০০৭ সালে ছিল একটি টি২০ আন্তর্জাতিকও। সেবার সব ম্যাচেই জয়লাভ করেছিল এশিয়া একাদশ। গত বছর টি২০ ফরম্যাটে এই টুর্নামেন্ট চালুর কথা শোনা গিয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি।

ফোর্বসের প্রতিবেদনে এই টুর্নামেন্টের পুনরুজ্জীবনের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান সুমোদ দামোদর বলেন, এই টুর্নামেন্ট চালু করতে না পারার জন্য খারাপ লাগা রয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্ট চালু করতে তেমনভাবে উদ্যোগী না হলেও, এই বিষয়ে নজর দেওয়া হতেই পারে। আফ্রিকা ফের সদর্থক ভূমিকা নেবে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই টুর্নামেন্ট চালুর জন্য।

ডিসেম্বর থেকে আইসিসি চেয়ারম্যানের দায়িত্বভার নিচ্ছেন জয় শাহ। তাঁর সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হেড অব ডেভেলপমেন্ট মাহিন্দা ভাল্লিপুরম টুর্নামেন্টটি চালুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে আশাবাদী দামোদর। উল্লেখ্য, অ্যাফ্রো-এশিয়া কাপ চালু হলে সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+