AFG vs NZ: তৃতীয় দিনেও পণ্ড খেলা, বিসিসিআই দায় ঠেলল আফগান ক্রিকেট বোর্ডের দিকেই

যত কাণ্ড নয়ডাতেই। তৃতীয় দিনেও শুরু করা সম্ভব ‌হল না আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টেস্টে। বুধবার ম্যাচ শুরুর আগেই তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা দেওয়া হয়। যা নিয়ে বিতর্ক চরমে।

আফগানিস্তান বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি প্রথমে ৯ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রবিবার প্রবল বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে প্রথম দিনের খেলা শুরু করা সম্ভব হয়নি।বৃষ্টি এবং আউট ফি‌ল্ড ভিজে থাকার জন্য সোমবার একটি বলও খেলা হয়নি। মঙ্গলবার দ্বিতীয় দিনেরও খেলা শুরু করা সম্ভব হয়নি মাঠ শুকনো না হওয়ায়।

AFG vs NZ

আশা ছিল বুধবার তৃতীয় দিন শুরু করা যাবে খেলা। আফগান ক্রিকেট সংস্থার তরফ থেকে সেই মর্মে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছিল মঙ্গলবার রাতে। কিন্তু তৃতীয় দিনেও খেলা শুরু করা গেল না। আজ সকাল থেকে ফের বৃষ্টি হচ্ছে গ্রেটার নয়ডা অঞ্চলে। ধারাভাষ্য প্যানেলের সদস্য অ্যান্ড্রু লেনার্ড ঘোষণা করে দেন যে গোটা দিনের পরিত্যক্ত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে।

ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সকাল ৯.৩০ মিনিটে কিন্তু ৯.১২ মিনিটেই খেলা পরিত্যক্তের ঘোষণা করে দেওয়া হয়। বিসিসিআই বা উত্তরপ্রদেশ ক্রিকেট বোর্ডের হাতে এই মাঠ পরিচালনার দায়িত্ব নেই। ম্যাচ আয়োজনের যাবতীয় ভার দেওয়া হয়েছে আফগান বোর্ডকেই।

সোমবার সারা দিন বৃষ্টি না হলেও খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি করা যায়নি। মাঠ ঢাকা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আস্তরণ ছিল না। ছিল না সুপারসপারও। কাঠের গুঁড়ো ছড়িয়ে মাঠ শুকোনোর চেষ্টা করা হচ্ছিল।

একাধিক হোম ম্যাচ ভারতের মাটিতেই খেলেছে আফগান ব্রিগেড। আফগানিস্তান বোর্ডের সঙ্গে 'মউ' চুক্তি থাকার কারণে তাদের মাঠ ব্যবহারের অনুমতি দেয় ভারতীয় বোর্ড। গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এর আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ও টি-২০ সিরিজ খেলেছিলো আফগানিস্তান ।

বিতর্কের মধ্যেই নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ে এক কর্তা যাবতীয় দায় আফগান ক্রিকেট বোর্ডের উপরই চাপিয়েছেন। তিনি বলেছেন, 'ইউপিসিএ প্রস্তাব দিয়েছিল, কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে ম্যাচ করতে, কিন্তু টাকা রোজগার করতেই তাদের কয়েক জন কর্তা এবং আফগান বোর্ডের কয়েক জন কর্তা ওখানে বর্ষার মরসুমে ম্যাচ আয়োজন করেছেন। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা অনেক বার ফোন করে বৈঠকের জন্য ডেকেছিল। যা দরকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+