Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CL T20: উদ্যেগী বিগ থ্রি, ফিরছে চ্যাম্পিয়ন্স ‌লিগ টি২০?আইপিএলের মধ্যেই রইল বড় আপডেট

১০ বছর পর আবার ফিরছে চ্যাম্পিয়ন্স ‌লিগ টি২০। আইপিএলের পরের বছরই ভারতীয় ক্রিকেট বোর্ডের উদ্যেগে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। কিন্তু কিন্তু ২০০৯ থেকে ২০১৪ সাল‌ পর্যন্ত চলার পরই এই টুর্নামেন্ট বন্ধ হয়ে যায়। টি২০ ক্রিকেটের জৌলুসপূর্ণ এই টুর্নামেন্ট ফের চালু করতে উদ্যেগী হয়েছে বিশ্ব ক্রিকেটের তিন বৃহৎ শক্তি।

দশ বছর পর, চ্যাম্পিয়ন্স লিগ টি২০ টুর্নামেন্ট পুনরুজ্জীবিত করার জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারতের ক্রিকেট বোর্ডের মধ্যে সক্রিয় কথাবার্তা চলছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক শীর্ষকর্তা বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ক্রিকেট ভিক্টোরিয়া সিইও নিক কামিন্স জানিয়েছেন যে এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্রিকেট ক্যালেন্ডারে একটি উইন্ডো খুঁজে পাওয়া।

League T20

মঙ্গলবার মুম্বইয়ে একটি ইভেন্টের ফাঁকে কামিন্স বলেছেন, "আমি মনে করি চ্যাম্পিয়ন্স লিগ তার সময়ের চেয়ে এগিয়ে ছিল। টি২০ ল্যান্ডস্কেপ তখন যথেষ্ট শক্তিশালী ছিল না। আমার মনে হয় এটি এখন হয়েছে ফের চালি করার। আমি জানি যে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, ইসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে সক্রিয় কথোপকথন হয়েছে।'

কামিন্স বলেছেন যে তিনি চ্যাম্পিয়ন্স লিগ টি২০ টুর্নামেন্ট এর পুনরুজ্জীবনের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলির সাথে আলোচনা করছেন এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই বিষয়ে আরও আলোকপাত করার অবস্থানে থাকতে পারেন।

নিক কামিন্স দাবি করেছেন, 'আমি ক্রমাগত এই চ্যাম্পিয়ন্স লিগের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলির সঙ্গে কথা বলছি, কারণ আমি মনে করি এটি ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়ে কথাবার্তা চলছে। সম্ভবত জয় শাহ বিষয়টি নিরয়ে আরও ভালো বলতে পারবেন। তবে অবশ্যই, অস্ট্রেলিয়া ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে, আমরা চ্যাম্পিয়ন্স আয়োজনের বিষয়ে খুবই আগ্রহী। আমি মনে করি এটা ক্রিকেটের বিবর্তনের পরবর্তী ধাপ।'

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন,"এটা শুধু একটা উইন্ডো খুঁজে বের করার চেষ্টা চলছে কারণ আইসিসি টুর্নামেন্টও রয়েছে। এটা হতে পারে যে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পুনরাবৃত্তি মহিলাদের দিয়ে হল।' অর্থ্যাত মহিলাদের মধ্য দিয়েই এই লিগের প্রত্যাবর্তন হতে পারে।

চ্যাম্পিয়ন্স লিগ টি২০ টুর্নামেন্টের শেষ সংস্করণ ২০১৪ সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে চেন্নাই সুপার কিংস বেঙ্গালুরুতে ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে শিরোপা জিতেছিল। টুর্নামেন্টের সেই সংস্করণ, তারপর তার ষষ্ঠ বছরে, ভারতের তিনটি দল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দুটি করে এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড থেকে একটি করে দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টটি ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত বার্ষিক খেলা হয়েছিল, ভারতে চারবার এবং দক্ষিণ আফ্রিকায় দুবার। এই টুর্নামেন্টটি সিএসকে এবং মুম্বই ইন্ডিয়ান্স দুইবার এবং নিউ সাউথ ওয়েলস এবং সিডনি সিক্সার্স একবার করে জিতেছিল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+