Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নিউজিল্যান্ডকে হারিয়ে টি২০ সিরিজে এগিয়ে গেল ভারত, বিশ্বকাপের আগে চিন্তায় রাখল অক্ষরের চোট

আর কয়েকটা দিন পরেই টি২০ বিশ্বকাপ। তার আগে আজ নাগপুরে হাই স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

নিউজিল্যান্ড টস জিতে ফিল্ডিং নিয়েছিল। ভারত এদিন জয় পেল ৪৮ রানে।

নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। ওপেনার অভিষেক শর্মা ৫টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৮৪ রান করেন। সঞ্জু স্যামসন ওপেন করতে নেমে ৭ বলে ১০ রান করে সাজঘরে ফেরেন। কামব্যাক ম্যাচে ঈশান কিষাণ তিনে নেমে করলেন ৫ বলে ৮।

অধিনায়ক সূর্যকুমার যাদব ২২ বলে ৩২, হার্দিক পাণ্ডিয়া ১৬ বলে ২৫, শিবম দুবে ৪ বলে ৯, অক্ষর প্যাটেল ৫ বলে ৫ রান করেন। রিঙ্কু সিং চারটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২০ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। অর্শদীপ সিং অপরাজিত থাকেন ৬ বলে ৬ রানে। জ্যাকব ডাফি ও কাইল জেমিসন নেন ২টি করে উইকেট। ক্রিশ্চিয়ান ক্লার্ক, ইশ সোধি ও অধিনায়ক মিচেল স্যান্টনার নেন একটি করে উইকেট।

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে নিউজিল্যান্ড। চারটি চার ও ৬টি ছয়ের সাহায্যে গ্লেন ফিলিপস ৪০ বলে সর্বাধিক ৭৮ রান করেন। ডেভন কনওয়ে ২ বলে ০ ও রাচিন রবীন্দ্র ৫ বলে ১ রান করায় নিউজিল্যান্ডের স্কোর ১.৩ ওভারে ছিল ১ রানে ২ উইকেট।

টিম রবিনসন ১৫ বলে ২১, মার্ক চ্যাপম্যান ২৪ বলে ৩৯, ড্যারিল মিচেল ১৮ বলে ২৮, ক্লার্ক ১ বলে ০ রানে আউট হন। স্যান্টনার ১৩ বলে ২০ ও জেমিসন ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। শিবম দুবে ৩ ওভারে ২৮ ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৭ রান খরচ করে ২টি করে উইকেট নিয়েছেন। অর্শদীপ সিং ৪ ওভারে ৩১, হার্দিক ২ ওভারে ২০ ও অক্ষর প্যাটেল ৩.৩ ওভারে ৪২ রানের বিনিময়ে একটি করে উইকেট নেন।

তবে টি২০ বিশ্বকাপের আগে চিন্তা বাড়াল অক্ষরের চোট। নিউজিল্যান্ডের ইনিংসের ষোড়শ ওভারের তৃতীয় বলে ড্যারিল মিচেলের শট রুখতে গিয়ে আঙুলে চোট পান অক্ষর। তাঁর বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে রক্তপাত হচ্ছিল। ফিজিওকে ডাকেন অক্ষর। পরে মাঠ ছেড়ে বেরিয়ে যান। এই ওভার পূর্ণ করেন অভিষেক। বুমরাহ এদিন তিন ওভারে ২৯ রান দেন, উইকেট পাননি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+