এও কি সম্ভব! শততম টেস্টে কত রানে আউট হবেন কোহলি, কী ভাবে কার বলে আউট হবেন, সব আগে থেকেই জানতেন এই ব্যক্তি!

এও কি সম্ভব! শততম টেস্টে কত রানে আউট হবেন কোহলি, কী ভাবে কার বলে আউট হবেন, সব আগে থেকেই জানতেন এই ব্যক্তি!

মোহালিতে টেস্ট কেরিয়ারের শততম ম্যাচটি খেলতে নেমেছেন বিরাট কোহলি। প্রাক্তন ভারত অধিনায়কের কাছ থেকে এই ম্যাচে বড় রানের আশা করেছিল ক্রিকেট অনরাগীরা। বিরাট নিজেও চেয়েছিলেন শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে। শুরুটা ভাল করলেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ৭৬ বলে ৪৫ রান করে শ্রীলঙ্কা বাম হাতি স্পিনার লসিথ এম্বুলডেনিয়ার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিরাট।

এও কি সম্ভব! শততম টেস্টে কত রানে আউট হবেন কোহলি, কী ভাবে কার বলে আউট হবেন, সব আগে থেকেই জানতেন এই ব্যক্তি!

ক্রিকেট অনিশ্চিয়তার খেলা, একটা বলেই অনেক হিসবে বদলে যেতে পারে। ধারাবাহিক ভাবে ভাল খেলা এক জন ব্যাটসম্যানও একটি বল ভুল খেলে প্যাভিলিয়নে ফিরে যেতে পারেন, এতে অস্বাভাবিকতার কিছু নেই। কিন্তু আপনাকে যদি বলা হয় শততম টেস্টে বিরাট কত রান করবেন, কটা কভার ড্রাইভে চার মারবেন, কী ভাবে আউট হবেন বা কার বলে আউট হবেন তা একজন ম্যাচের অনেক আগেই জানতেন! কি বিশ্বাস করা সম্ভব? আন্দাজে একটা রান বলে দেওয়া যেতেই পারে, সেটা লাগতেও পারে, তবে না লাগার সম্ভবনাটাই বেশি। কিন্তু কে উইকেট নেবেন বা কী ভাবে আউট হবেন, এমনটা বলা কখনওই সম্ভব নয়।

এই অসম্ভব কাজটাই করে দেখিয়েছেন এক টুইটার ব্যবহারকারী। হবহু তাঁর ভবিষ্যৎবানীর সঙ্গে মিলে গিয়েছে শততম টেস্টে বিরাটের প্রথম ইনিংসের লেখাঝোকা।

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট শুরুর প্রায় ৯ ঘণ্টা আগে একটি টুইট করে এক টুইটার ব্যবহারকারী লিখেছিলেন, "কোহলি শততম টেস্টে সেঞ্চুরি করবেন না। তিনি ৪৫ রান করবেন, সেই ইনিংসের মধ্যে থাকবে দৃষ্টিনন্দন চারটি কভার ড্রাইভ এবং এর পর এম্বুলডেনিয়ার বলে বোল্ড হবেন। তিনি আউট হওয়ার পর হতবাক হওয়ার ভান করবেন এবং হতাশ হয়ে মাথা নাড়বেন।" এই প্রতিটা কথাই হবুহু মিলি গিয়েছে আজ।

শুক্রবার প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের নয়া টেস্ট অধিনায়ক রোহিত শর্মা। জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে এটাই তাঁর প্রথম টেস্ট। রোহিত শর্মা এ দিন বড় রান করতে পারেননি। ২৯ রানে লাহিরু কুমারার বলে বড় শট মারতে গিয়ে সুরঙ্গ লকমলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অপর ওপেনার কে এল রাহুলের অনুপস্থিতিতে ওপেন করার সুযোগ পাওয়া ময়াঙ্ক আগারওয়াল ফিরেছেন ৩৩ রানে। চেতেশ্বর পূজারার পরিবর্তে দলে সুযোগ পাওয়া হনুমা বিহারি করেছেন ৫৮ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+