Panchayat Election Results 2023: কেষ্টহীন বীরভূম! বগটুইয়ের হিংসা, কোনও কিছুই ফাটল ধরাতে পারল না ঘাসফুল শিবিরে

পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে বিপুল জয় তৃণমূল কংগ্রেসের। অপ্রত্যাশিতই বটে। কেষ্টহীন বীরভূমে প্রথম শক্তিপরীক্ষায় তৃণমূল কংগ্রেস যে ডিস্টিংশন নিয়ে পাস করেছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কয়েক হাজার কিলোমিটার দূরে বন্দি রয়েছেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল।

যাঁর এক হুঙ্কারে বীরভূমে বাঘে -গরুতে একঘাটে জল খেত। সেই অনুব্রত মণ্ডলকে ছাড়াই এবার পঞ্চায়েত ভোটের ময়দানে লড়তে হয়েছে শাসক দলকে। অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তারপরেও মাত্র একটি আসন ছাড়া আর কোনও পঞ্চায়েত আসনে জিততে পারেনি বিজেপি। সবকটিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।

Panchayat Election Results 2023

এমনকী বগটুইয়েও জিততে পারেনি বিজেপি। পুরভোটের পর যে ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছিল বীরভূমের বগটুই গ্রামে সেকথা আজও সেখানকার বাসিন্দাদের কাছে দুঃস্বপ্নের একটা রাত। সেই বগটুই গ্রামেও ঘাসফুলের দাপটে আঘাত হানতে পারেনি বিরোধীরা। একের পর এক গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

গোটা পঞ্চায়েত ভোটে কিন্তু এবার বীরভূমের কোথাও শোনা যায়নি খেলা হবে, গুড় বাতাসা, ঢাকের চড়াম-চড়াম ডায়লগ। তারপরেও ভোট হয়েছে। কেষ্টর নীচুপট্টির বাড়ি খাঁ খাঁ করেছে। কোনও রাজনৈতিক দলের নেতা কর্মীকে সেখানে দেখা যায়নি। অন্যান্যবার যেখানে কেষ্টমণ্ডলের বাড়িতে ভোটের সময় থাকে উৎসবের মেজাজ। দলের কর্মীগের আনাগোনায় গমগম করত সেই জায়গাটি। এবার একেবারে জনশূন্য থেকেছে।

ভোটের আগে কাজল শেখের মুখে কেষ্টর হুঙ্কার শোনা গিয়েছে ২ একবার। কিন্তু ওই পর্যন্তই। গুঞ্জন শুরু হয়েছিল কেষ্টর ভাবমূর্তি দমিয়ে রাখতে কাজল শেখকে তোল্লাই দিচ্ছে শাসক দল। টিকিট পাওয়ার পর সেই কাজল শেখের মুখেই শোনা গিয়েছে, অনুব্রত মণ্ডল তাঁর রাজনৈতিক গুরু। নানুরে বিপুল ভোটে জিতেছেন কাজল শেখে।

কেবল মাত্র ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল জয়ী হয়েছেন তাতে অবশ্য শাসক দলে তেমন কোনও প্রভাব পড়েনি। কারণ দুবরাজপুরে শিবঠাকুর মণ্ডলের স্ত্রী পর্যন্ত জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। এই শিবঠাকুর মণ্ডল একটা সময় অভিযোগ করেছিলেন অনুূব্রত মণ্ডল তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিলেন। তাঁর করা অভিযোগের প্রেক্ষিতে বেশ কয়েকদিন দুবরাজপুরের জেলে কাটাতে হয়েছিল কেষ্ট মণ্ডলকে।

মোটের উপর কেষ্ট না থাকলেও তৃণমূলের দাপট যে বীরভূমে বজায় রয়েেছ সেটা বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই যে দলের শেষ কথা সেটা আবারও স্পষ্ট করে দিয়েছেন বীরভূমের পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর। লোকসভা ভোটের আগে এটা বিজেপির কাছে বড় বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+