West Bengal Panchayat Election 2023: কেষ্টর গড়ে দাপট বাড়ছে কার? কাজল শেখের মুখে কার নাম?
পঞ্চায়েত নির্বাচনে দিন ঘোষণা হতেই সকলের নজরে ছিল অনুব্রত মণ্ডলের গড় বীরভূম। এবার আর বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস সভাপতি নেই। দিল্লির তিহাড় জেলের বাসিন্দা এখন তিনি। সেই কেষ্টর গড়ে এবার কার দাপট চড়ছে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছিল।
প্রার্থী তালিকা প্রকাশ হতেই প্রকাশ্যে এসেছে পুরো পরিকল্পনা। কেষ্টর গড়ে ধীরে ধীরে কাজল শেখের দাপট যে বাড়ছে তার ইঙ্গিত আগেই মিলেছিল। এবার পঞ্চায়েত ভোটে কাজল শেখ এবং তাঁর অনুগামীদের নাম দেখে সেই জল্পনায় এক প্রকার সিলমোহর পড়ল।

বীরভূমে জেলা পরিষদে কাজল শেখকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। নানুরের দাপুটে নেতা হলেও অনুব্রত মণ্ডলের কারণে কাজল শেখ সেভাবে নিজের দাপট বীরভূমে দেখাতে পারেননি এতোদিন। এবার কেষ্ট জেলে যেতেই তাঁর পথ সুগম হয়েছে। তৃণমূল কংগ্রেসও চাইছে কেষ্টর জায়গা পূরণ করতে।
যদিও প্রকাশ্যে কেষ্টর জায়গায় এখনও কাউকে বসায়নি তৃণমূল কংগ্রেস। কাজল শেখের গুরুত্ব বা়ড়িয়েছে শুধু। কেষ্টর সঙ্গে অনেকটাই মিল রয়েছে কাজল শেখের। সেকারণেই কি কাজলে ভরসা বাড়ছে শাসক দলের এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর কাজল শেখ একাধিক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি প্রকাশ্যে অভিযোগ করেিছলেন জেল থেকে ফোনে দল পরিচালনা করা হচ্ছে। কাজলের এই মন্তব্যে সরাসরি কেষ্টর নাম না করলেও ইঙ্গিত যে তাঁর দিকেই িছল সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল।
তারপরে আবার তিনি নিজে প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন। নিেজ খুন হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন কাজল শেখ। তখনও ইঙ্গিত সেই অনুব্রতর দিকেই ছিল। তবে ভোটের মনোনয়ন জমা দিয়ে কাজল শেখের মুখে কেষ্টর নামই শোনা গিয়েেছ। অনুব্রত মণ্ডলকে নিজের গুরু বলে দাবি করেছেন তিনি। কাজল শেখ দাবি করেছেন অনুব্রত মণ্ডল তাঁর রাজনৈতিক গুরু। দল প্রয়োজন মনে করেছে তাই তাঁকে প্রার্থী করেছে।












Click it and Unblock the Notifications