বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে নদীতে উল্টে গেল স্পিড বোট, বড় বিপদ এড়ালেন তৃণমূল সাংসদ, বিধায়করা

Speed Boat Overturned: বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে নদীতে উল্টে গেল স্পিড বোট। বড় বিপদ এড়ালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বিধায়করা।

ঘটনা বীরভূমের। স্থানীয়দের তৎপরতায় সকলকেই উদ্ধার করা গিয়েছে। তবে লাইফ জ্যাকেট ছাড়া কীভাবে তাঁরা স্পিড বোটে উঠলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Speed Boat Overturned

তিন দিনের অতি বৃষ্টির ফলে বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে যায়। ফলে প্লাবিত হয়ে যায় বলরামপুর গ্রাম। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়লেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার এবং তৃণমূলের সাংসদ, বিধায়ক মিলিয়ে ১৩ জন।

জানা গিয়েছে, বলরামপুরের পাশের কয়েকটি গ্রামে জল ঢুকে গিয়েছে। গ্রামগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্লাবিত এলাকার পরিস্থিতি দেখতে ও মানুষের পাশে দাঁড়াতে আজ ওই এলাকাগুলি পরিদর্শনে যান জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বোলপুরের সাংসদ অসিত মাল, রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা ওরফে রানা।

সেফটি জ্যাকেট না পরেই স্পিড বোটে তাঁরা দুর্গত এলাকায় যাওয়ার চেষ্টা করছিলেন। আচমকাই স্পিড বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে কুয়ে নদীতে উল্টে যায়। জেলা পুলিশ সুপার ছাড়া সকলেই পড়ে যান নদীতে। উদ্ধারকারী দল ও স্থানীয়দের প্রচেষ্টায় সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সেফটি জ্যাকেট ছাড়া কেন প্রশাসনের শীর্ষকর্তারা স্পিড বোটে চড়ার ঝুঁকি নিলেন সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। সাংসদ অসিত মাল বলেন, নদীর স্রোতে আচমকাই স্পিড বোটটি উল্টে যায়। আমি সাঁতার জানতাম। যদিও জলের স্রোত এতটাই বেশি ছিল যে তার সঙ্গে পাল্লা দিয়ে সাঁতার কাটা সম্ভব হচ্ছিল না। একটা গাছের ডাল ধরে ঝুলতে থাকি। কিছুক্ষণ পরেই উদ্ধারকারী দলের সদস্যরা এসে উদ্ধার করেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+