কেষ্টার খাস-তালুকে তৃণমূল নেতাকে বোমা মেরে খুন, ব্যাপক উত্তেজনা
বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভা এলাকায়। পাঁচটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। তবে খোদ অনুব্রত মন্ডলের খাস তালুকে এহেন ঘটনাক
তৃণমূলের উপপ্রধানকে লক্ষ্য করে বোমা। বোমার আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পুরসভা এলাকায়। পাঁচটি বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। তবে খোদ অনুব্রত মন্ডলের খাস তালুকে এহেন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

একই সঙ্গে ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের আইনশৃঙ্খলাও। কারণ গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গাতে খুনের ঘটনা ঘটেছে। আর সেগুলির তদন্ত শেষ না হওয়ার মধ্যেই ফের আরও একটি রাজনৈতিক খুনের ঘটনা প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।
জানা গিয়েছে, মৃত ওই তৃণমূল নেতার নাম ভাদু শেখ। বরশাল গ্রামের উপপ্রধান হিসাবে কাজ করছিলেন। সোমবার সন্ধ্যায় বগতুই মোড়ের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন ভাদু। সেই সময়ে বাইকে করে বেশ কয়েকজন দুস্কৃতী তাঁকে ঘিরে ধরে বলে দাবি স্থানীয়দের। আর এরপর কেউ বুঝে ওঠার আগেই একের পর এক ভাদুকে টার্গেট করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, দুস্কৃতিরা প্রায় চার থেকে পাঁচটি ছোঁড়ে।
বোমার আঘাতে ঘটনাস্থলেই ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকেন ওই তৃণমূল নেতা। যদিও ঘটনার পরেই রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভাদু শেখকে। কিন্তু ডাক্তারা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে ভর সন্ধ্যায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুধু তাই নয়, এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজন। তবে তৃণমূল নেতার প্রয়াণে শোকের ছাড়া এলাকায়। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যাচ্ছেন একাধিক তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
অন্যদিকে পুলিশের তরফেও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ভাদু গ্রামের উপপ্রধান হিসাবে কাজ করলেও একাধিক ব্যবসার সঙ্গেও জড়িত। ফলে ব্যবসায়ীক কোনও কারণে এই ঘটনা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রাজনৈতিক অবস্থাও নেতার খতয়ে দেখা হচ্ছে।
তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজাও। ইতিমধ্যে ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতার দাবি, বাংলায় যে গুন্ডারাজ চলছে এই ঘটনা তার প্রমাণ। প্রত্যেকদিন কেউ না কেউ খুন হচ্ছে। আর পুলিশ শাসকের হয়ে কাজ করছে বলেও দাবি।
যদিও তৃণমূলের দাবি, বিজেপির অভিযোগের কোনও সত্যতা নেই। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাংলার পুলিশ ভালো কাজ করছে। খুব শিঘ্রই দুস্কৃতিরা ধরা পড়বে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি অনুব্রত মন্ডল।












Click it and Unblock the Notifications