Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এনআইএ-র জেরা সেরে করম পুজোয় মাতলেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো

এনআইএ-র জেরা সেরে করম পুজোয় মাতলেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো

রাজনৈতিক অভিসন্ধিতে তাঁকে হয়রান করার জন্যই ১১ বছর আগের ওই দু'টি পুরনো মামলার পুনর্তদন্ত শুরু করেছে এনআইএ। করম পূজার প্রবেশ করে অভিযোগ জানালেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো। তবে তদন্তে সবরকম সহযোগিতা করছেন বলে জানান ছত্রধর।

এনআইএ-র জেরা সেরে করম পুজোয় মাতলেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো

এনআইএ-র জেরা সেরে এদিন করম পুজোয় মাতলেন জঙ্গলমহলের নেতা ছত্রধর মাহাতো। ঝাড়গ্রাম জেলায় সরকারিভাবে করম পরব পালিত হল। জঙ্গলমহলে বিভিন্ন গ্রামে কুর্মি সহ বিভিন্ন সম্প্রদায়ের মূলবাসীরা মেতে ওঠেন এই পরবে। রবিবার সারা দিনই করম উৎসবের সামিল জঙ্গলমহলের নেতা ছত্রধর।

ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন জায়গায় পালিত হয় করম পরব। প্রায় সবকটি জায়গাতেই উপস্থিত ছিলেন ছত্রধর মাহাতো ঝাড়গ্রাম শহরে করম পুজোটি হয় জেলাশাসকের অফিস প্রাঙ্গণে। আদিবাসী উন্নয়ন বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে করম পরব পালিত হয়। সেখানেও ছিলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি ছাড়াও বিশিষ্ঠ আধিকারিকরা।

জানা গিয়েছে, শনিবার দুপুর পর্যন্ত মুখোমুখি হয়েছিলেন ছত্রধর মাহাত। রাতে তিনি যোগ দিলেন করম উৎসবে। এদিন সকাল থেকেও আতম্বরের সঙ্গে গরম উৎসবে শামিল টিমে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আঙ্গারনালি ও ছত্রী এলাকায় করম পরবের দু'টি অনুষ্ঠানে যোগ দেন ছত্রধর। দু'টি পুজোর উদ্যোক্তারা ছত্রধরকে সংবর্ধনা দেন।

এদিন সকালেও বেশ কিছুক্ষণ দু'টি অনুষ্ঠানে ছিলেন ছত্রধর। করম পুজোর কর্মসূচিতে গিয়ে ছত্রধর বলেন, 'যে জঙ্গলমহলের স্বপ্ন আমি দেখেছিলাম, আজ তার অনেকটাই বাস্তব রূপ পেয়েছে। আমি মানুষের দাবিতে গণআন্দোলন করেছিলাম। এখনও মানুষের পাশেই আছি। আগামী দিনেও থাকব।'

পাশাপাশি ক্ষোভ উগরে ছত্রধরের অবশ্য অভিযোগ, রাজনৈতিক অভিসন্ধিতে তাঁকে হয়রান করার জন্যই ১১ বছর আগের ওই দু'টি পুরনো মামলার পুনর্তদন্ত শুরু করেছে এনআইএ। তবে তদন্তে সহযোগিতা করছেন ছত্রধর। শুক্রবার ছত্রধরকে শালবনির একটি কোবরা বাহিনীর ক্যাম্পে ডেকে পাঠিয়ে সিপিএম কর্মী খুনের মামলায় তাঁকে দীর্ঘক্ষণ জেরা করেছিল এনআইএ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+