ফের উত্তাল শান্তিনিকেতন, প্রথমে বাধার পর সুকান্ত সহ ৫ জনকে গ্রামে ঢোকার অনুমতি গ্রামবাসীদের

ফের উত্তাল শান্তিনিকেতন, প্রথমে বাধার পর সুকান্ত সহ ৫ জনকে গ্রামে ঢোকার অনুমতি গ্রামবাসীদের

অবশেষে শান্তিনিকেতনে গ্রামে ঢুকতে পারলেন সুকান্ত মজুমদার। গতকাল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হয়েছিল। আজও বাধার মুখে পড়তে হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। রাজনীতি চাইনা বলে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার। তারপরেই গ্রামবাসীদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় সুকান্ত মজুমদারের। েশষে বিজেপির পাঁচ প্রতিনিধিকে গ্রামে ঢোকার অনুমতি দেন গ্রামবাসীরা।

ফের উত্তাল শান্তিনিকেতন

ফের উত্তাল শান্তিনিকেতন

গতকালের পর আজ ফের উত্তাল শান্তিনিকেতনের মলডাঙা গ্রাম। গতকাল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে গ্রামে ঢুকতে দেননি গ্রামবাসীরা। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শান্তিনিকেতনে একই রকম বাধার মুখে পড়েছিলেন। সকাল থেকেই থমথমে ছিল গোটা এলাকা। সকালে শিশু সুরক্ষা কমিশনের চেয়াপার্সন গিয়েছিলেন সেখানে। নিহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন। দুপুরে সেখানে পৌঁছন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি সেখােন পৌঁছনো মাত্র বিক্ষোভ শুরু হয়ে যায়। গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।

৫জনকে অনুমতি

৫জনকে অনুমতি

দীর্ঘক্ষণ সুকান্ত মজুমদার এবং বিজেপি বিধায়কদের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়। পুিলশের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীসমর্থকরা। গ্রামবাসীদের দাবি তাঁরা এই ঘটনায় কোনও রাজনৈতিক রং চান না। বিজেপি কর্মী সমর্থকরা যেভাবে পতাকা নিয়ে সেখানে আসছেন তাঁরা সেটা চাননা। তাঁরা কেবল দোষীর শাস্তি চান। সুকান্ত মজুমদার দীর্ঘক্ষণ গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন। তারপরেই তাঁদের ভেতরে প্রবেশের অনুমতি দেন গ্রামবাসীরা। সুকান্ত মজুমদার সহ ৫ বিজেপি নেতা বিধায়ক গ্রামে প্রবেশ করেন। তাঁরা গিয়ে িনহত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন।

লকেটকে প্রবেশে বাধা

লকেটকে প্রবেশে বাধা

গতকাল লকেট চট্টোপাধ্যায় গ্রামে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেসময় গ্রামবাসীরা তাঁকে বাধা দেন। গতকালও গ্রামবাসীদের একটাই দাবি ছিল কোনও রাজনৈতিক রং তাঁরা চান না। দীর্ঘক্ষণ লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে গ্রামবাসীদের তর্কাতর্কি হয়। শেষে শান্তিনিকেতন থানার সামনে গিয়ে অবস্থান বিক্ষোভে বসেন তিনি। সেখানে পুলিশের সঙ্গেও বচসায় জড়িয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়।

কেষ্ট যোগ

কেষ্ট যোগ

শান্তিনিকেতনে শিশু খুনের ঘটনায় অনুব্রত মণ্ডলের যোগ রয়েছে বলে দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন, শিশু খুনের ঘটনায় অভিযুক্তের দাদা অনুব্রত মণ্ডলের গাড়ির চালক। সেকারণে পুিলশ নিষ্ক্রিয়তা দেখিয়েছে। লকেট চট্টোপাধ্যায়ের আরও অভিযোগ টিএমসি চক্রান্ত করে তাঁকে গ্রামে ঢুকতে দিচ্ছে না। পুরোটাই পরিকল্পনা করে করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+