শতাব্দী রায় VS মিল্টন রশিদ VS দেবতনু ভট্টাচার্য! বীরভূমে এবার চূড়ান্ত লড়াই, জেনে নিন এই কেন্দ্রের ইতিবৃত্ত
প্রথম তিন দফায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০২৪-এর লোকসভা যুদ্ধে চতুর্থ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট হচ্ছে।
বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুরে ভোট হবে এই দফায়। তার আগে ফিরে দেখা বীরভূমের ভোট-ইতিহাস।

একনজরে বীরভূম কেন্দ্র
বাংলার ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪২ নম্বর কেন্দ্র হল বীরভূম। স্বাধীনতার পর থেকে কেন্দ্রটি কংগ্রেসের দখলে থাকলেও দীর্ঘসময় ধরে কেন্দ্রটি বামেদের দখলে ছিল। বর্তমানে তা
তৃণমূলের দখলে রয়েছে। আগে কেন্দ্রটি তফশিলি সংরক্ষিত থাকলেও ২০০৯ থেকে তা উঠে যায়। এই কেন্দ্র মূলত গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। বর্তমানে এই কেন্দ্রের সাংসদ অভিনেত্রী শতাব্দী রায়।
কোন কোন বিধানসভা
বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র। সাতটিই রয়েছে বীরভূম জেলার মধ্যে। কেন্দ্রগুলি হল, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসান, নলহাটি এবং মুরারই।
১৯৭১ থেকে ২০০৪
১৯৮৪ সালে বীরভূম কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন সিপিএম-এর গদাধর সাহা। তিনি কংগ্রেসের বাদল বাগদিকে ১৩৪৮১ ভোটে হারিয়েছিলেন। ১৯৮৯ সালে এই কেন্দ্রে প্রার্থী বদল করে সিপিএম। ভোটের ব্যবধান কয়েকগুণ বেড়ে যায়। নতুন প্রার্থী রামচন্দ্র ডোম ৬১৯৪৯ ভোটে হারিয়ে দেন কংগ্রেস প্রার্থীকে। ২ বছরের মধ্যে ফের ভোট।
১৯৯১ সালের ভোটের সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোমের সঙ্গে কংগ্রেস প্রার্থী শুভেন্দু মণ্ডলের ব্যবধান বেড়ে হয় ১ লক্ষ ৬১ হাজারেরও বেশি। ১৯৯৬-এর ভোটে রামচন্দ্র ডোম কংগ্রেস প্রার্থী মমতা সাহাকে পরাজিত করেন প্রায় ১ লক্ষ ১১ হাজার ভোটে। ১৯৯৮-এর ভোটে বীরভূম কেন্দ্রে লড়াই করেছিল বিজেপি। সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম বিজেপি প্রার্থী মোহনলাল চৌধুরীকে ১ লক্ষ ৬১ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন।
১৯৯৯ সালেও এই কেন্দ্রের প্রথম দুই প্রার্থী ছিলেন আগের বারের মতোই। আর ভোটের ব্যবধান ছিল কাছাকাছিই। রামচন্দ্র ডোম মোহনলাল চৌধুরীকে পরাজিত করেছিলেন ১ লক্ষ ৫৭ হাজারের বেশি ভোটে। ২০০৪-এর নির্বাচনে রামচন্দ্র ডোমের নিকটতম প্রার্থী ছিলেন কংগ্রেসের গোপাল চন্দ্র দাস। রামচন্দ্র ডোম নির্বাচনে জয়ী হয়েছিলেন ১৯১,৬১২ ভোটে।
২০০৯ থেকে ২০১৪
২০০৯ সালে ডিলিমিটেশনের কারণে কেন্দ্রটি তফশিলি থেকে সাধারণ প্রার্থীদের জন্য হয়ে যায়। অভিনেত্রী শতাব্দী রায়কে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। তিনি সিপিএম প্রার্থী ব্রজ মুখোপাধ্যায়কে ৬১ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন। ২০১৪-র লোকসভা নির্বাচনেও জয়লাভ করেন শতাব্দী রায়। সিপিএম প্রার্থী মহঃ কামরে ইলাহিকে প্রায় ৬৭ হাজার ভোটে পরাজিত করেন তিনি।
২০১৯-এর ফলাফল
২০১৯ বীরভূম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের শতাব্দী রায়। তিনি বিজেপি দুধকুমার মণ্ডলকে প্রায় ৯০ হাজার ভোটে পরাজিত করেন। তৃতীয় হয়েছিলেন সিপিএম-এর প্রতীকে লড়াই করা রেজাউল করিম।
২০২১-এর বিধানসভা নির্বাচনের ফল
দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসান, নলহাটি এবং মুরারই, এই সাতটি কেন্দ্রের মধ্যে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি একমাত্র দুবরাজপুর কেন্দ্রে জয়ী হয়। বাকি ছটি আসন দখল করে তৃণমূল কংগ্রেস।
ইতিহাস-ভূগোল
বীরভূমকে বলা হয় লাল মাটির দেশ। ছোট নাগপুরের মালভূমির অংশ। এই জেলার ইতিহাসে অনেক সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন হয়েছে। শান্তিনিকেতনে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। অজয় নদ বীরভূম ও পূর্ব বর্ধমানের মধ্যে সীমানা তৈরি করেছে। উত্তরে রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমে রয়েছে মুর্শিদাবাদ।
অর্থনীতি
এই জেলা কৃষি প্রধান। ৭৫.০৯ শতাংশ মানুষ কৃষির ওপরে নির্ভরশীল। তুলা, রেশন, তাঁত ছাড়াও পাথরের খনি এবং ধাতু ও মাটির জিনিসের জন্য বিখ্যাত এই জেলা।
(তথ্য সহায়তা উইকিপিডিয়া)
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications