বাংলার জেলা ক্রিকেটে জোয়ার অভিষেকের ভাবনায়, ন্যাশনাল ক্রিকেট ক্লাবের টুর্নামেন্ট জিতল পূর্ব মেদিনীপুর
বাংলার ক্রিকেটের সাপ্লাই লাইন জেলার ক্রিকেট। রঞ্জি ট্রফির দলেও এখন কলকাতার ক্রিকেটারদের টেক্কা দিচ্ছেন জেলার ক্রিকেটাররা। সেই সাপ্লাই লাইন আরও জোরদার করতেই দৃষ্টান্তমূলক উদ্যোগ ন্যাশনাল ক্রিকেট ক্লাবের।
অভিষেক ডালমিয়ার ভাবনায় এনসিসি-র এই প্রতিযোগিতা আবির্ভাবেই সুপারহিট। বীরভূমের সিউড়িতে ১৭ দিন ধরে চলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো পূর্ব মেদিনীপুর ড্রাগনস। রানার-আপ আলিপুরদুয়ার থান্ডার্স।

শীতকালে এই টুর্নামেন্ট ঘিরে আইপিএলের আমেজ পেলেন জেলার ক্রিকেটপ্রেমীরা। সিএবি কর্তাদের নজর কাড়তে নিজেদের উজাড় করে দিলেন ক্রিকেটাররাও। সাদা বলে রঙিন পোশাকে টি২০ টুর্নামেন্টের সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত ছিল। ১১ জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা।
কালিম্পং ফ্যালকনস, দার্জিলিং আনস্টপেবলস, আলিপুরদুয়ার থান্ডার্স, ঝাড়গ্রাম ফায়ারবল্টস, পূর্ব মেদিনীপুর ড্রাগনস এবং কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স- এই ৬টি দল অংশ নিয়েছিল প্রতিযোগিতাটিতে। কম্বাইন্ড অ্যাভেঞ্জার্স দলটি গঠিত হয়েছিল উপরোক্ত জেলাগুলি বাদে বাকি জেলাগুলির ক্রিকেটারদের নিয়ে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনুমোদিত কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ নন, এমন ক্রিকেটারদের নিয়েই আয়োজন করা হলো এই টুর্নামেন্ট। বিসিসিআইয়ের ঘরোয়া বা আন্তর্জাতিক ম্য়াচের সময় স্টেডিয়াম যেভাবে সাজানো হয় তার সঙ্গে অনেকটাই মিল ছিল এই টুর্নামেন্টের পরিকাঠামো-সজ্জায়।
আজ ফাইনালে প্রথমে ব্য়াট করে আলিপুরদুয়ার থান্ডার্স ৫ উইকেটে ১৬২ রান তোলে। ৪৭ বলে ৬৯ রান প্রবীর সূত্রধরের। সৌমিক শী ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন। জবাবে খেলতে নেমে ১৮.৫ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পূর্ব মেদিনীপুরের দলটি। ৪৬ বলে ৭১ রান সুদীপ গুছাইতের, সৌম্যদীপ সামন্ত করেন ২৪ বলে ৪০। সুজিত বিশ্বাস ১টি উইকেট পান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রিকেটারদের উৎসাহিত করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, সিএবি যুগ্ম সচিব দেবব্রত দাস, সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস প্রমুখ। কলকাতা পুরসভার কাউন্সিলর তথা প্রাক্তন সিএবি কর্তা বিশ্বরূপ দে বলেন, অভিষেক এনসিসির মাধ্যমে যেভাবে বাংলার পিছিয়ে পড়া জেলার ক্রিকেটের উন্নতিসাধনে এই আয়োজন করলেন তা প্রশংসনীয়। এই টুর্নামেন্টে সিএবির বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিও উল্লেখযোগ্য।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications