থমথমে সাঁইথিয়া, পুরুষ শূন্য গ্রাম, চলছে পুলিশি টহল, উদ্ধার আরও ৪০টি তাজা বোমা

থমথমে সাঁইথিয়া, পুরুষ শূন্য গ্রাম, চলছে পুলিশি টহল, উদ্ধার আরও ৪০টি তাজা বোমা

গতকালের পর আজ ফের বোমা উদ্ধার হল সাঁইথিয়ায়। প্রায় ৪০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। গ্রামে পুলিশি টহল চলছে। গোটা গ্রাম পুরুষ শূন্য হয়ে গিয়েছে। সাঁইথিয়ার বহড়াপুর গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রামে পুলিশি টহল চলছে।

থমথমে সাঁইথিয়া

থমথমে সাঁইথিয়া

গতকাল বিস্ফোরণের ঘটনার পর আজ থমথমে হয়ে রয়েছে বীরভূমের সাঁইথিয়ার বহড়াপুর গ্রাম। গতকাল এই গ্রামেই বোমা বিস্ফোরণে তৃণমূল কংগ্রেস নেতা শেখ সদ্দামের একটি পা উড়ে গিয়েছে। ১৪ বছরের এক কিশোরের সারা গায়ে স্প্রিন্টারের আঘাত লেগেছে। ২ জনেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে সাইঁথিয়ায়। বগটুই কাণ্ডের পর বীরভূম সহ গোটা রাজ্যের একাধিক জায়গায় বোমা উদ্ধার অভিযান চালিয়েছিল পুলিশ। কিন্ত তার পরেও পঞ্চায়েত ভোটের আগে এই বিপুল পরিমান বোমা সাইঁথিয়ায় উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গ্রেফতার ১২ জন

গ্রেফতার ১২ জন

সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। আতঙ্কে গ্রাম ছেড়েছেন পুরুষরা। কার্যত পুরুষ শূন্য হয়ে গিয়েছে। কেবল মহিলারা রয়েছেন গ্রামে। গোটা গ্রামে বসানো হয়েছে পুলিশ পিকেট। পুলিশি টহল চলছে গ্রামে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে সাঁইথিয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় চাপ বেড়েছে শাসক দলের অন্দরে। যদিও এবার কেষ্ট জেলেই রয়েছেন। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতেও এই ঘটনা ঘটেছে বীরভূমে।

বোমা উদ্ধার

বোমা উদ্ধার

গতকাল বোমা বিস্ফোরণের পর আজ ফের সাঁইথিয়ার এই গ্রামে উদ্ধার হয়েছে ৪০ টি তাজা বোমা। বম্ব স্কোয়াড গিয়ে বোমা গুলি উদ্ধার করে নিয়ে আসে। কোথা থেকে বোমা নিয়ে আসা হল গ্রামে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রাম দখল ঘিরে গত কয়েকদিন ধরেই সাঁইথিয়ার এই গ্রামে উত্তেজনা ছড়িয়েছিল। এই ঘটনায় তৃণমূলের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাঁর অনুগামীরাই গ্রামে হামলা চালিয়েছে বলে অভিযোগ।

বিরোধীদের নিশানা

বিরোধীদের নিশানা

এই ঘটনা নিয়ে বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন রাজ্যে বোমা-গুলির আঁতুর ঘরে পরিণত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই নদিয়ায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সতর্ক করে বলেছিলেন, বিহার থেকে অস্ত্র ঢুকছে রাজ্যে। নাকা চেকিং বাড়াতে হবে। সীমান্তের জেলা গুলিতে নজরদারি বাড়াতে হবে বলে পুলিশ প্রশাসনকে সতর্ক করেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+