আপনার মন্তব্য নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে! চিঠি লিখে রাজ্যপালকে 'তোপ' ব্যথিত মমতার

তৃণমূল নেতা খুনের পরেই যেভাবে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই ঘটনায় চরম অস্বস্তিতে রাজ্য সরকার। এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিওবার্তা দেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

ফের একবার সংঘাতের রাস্তায় রাজভবন এবং নবান্ন! রামপুরহাটের ঘটনাকে কেন্দ্র করে যা নতুন করে মাথাচাড়া দিয়েছে। তৃণমূল নেতা খুনের পরেই যেভাবে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই ঘটনায় চরম অস্বস্তিতে রাজ্য সরকার। এই অবস্থায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিওবার্তা দেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

ওই বার্তায় প্রত্যেক জায়গাতেই কার্যত বাংলার পরিস্থিতির তীব্র সমালোচনা করা হয়। আর যা নিয়ে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

রাজ্যপালকে চিঠি মমতার-

রাজ্যপালকে চিঠি মমতার-

রাজ্যপালের ভিডিওবার্তার পরেই ধনখড়কে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। প্রায় দুই পাতার চিঠি দিয়েছেন তিনি। যেখানে প্রথমদিকে ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে। একই সঙ্গে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কতজন গ্রেফতার সমস্ত উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এবং পরের অংশে রাজ্যপালের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তিনি। এমনকি রাজ্যপালের মন্তব্যে তিনি যে ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ তা স্পষ্ট ভাবে চিঠির দ্বিতীয় অংশে বুঝিয়ে দেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি রাজ্যপাল ধনখড়। তবে এই ঘটনায় সংঘাত যে আরও বাড়বে তা কার্যত স্পষ্ট।

নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে-

নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে-

রামপুরহাট-কাণ্ডে রাজ্যপাল বলেছিলেন বাংলায় আইনের শাসন নেই। আর সেই বিষয়টিকে তুলে ধরে মমতা বলছেন, সাংবিধানিক পদে থেকে এহেন মন্তব্য দুর্ভাগ্যজনক। এমনকি এহেন মন্তব্য তাঁকে যন্ত্রণা দিয়েছে বলেও দাবি তাঁর। এমনকি তাঁর মন্তব্য নিরপেক্ষ তদন্তে বাধা হতে পারে বলেও রাজ্যপালকে লেখা চিঠিতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এহেন মন্তব্য থেকে বিরত থাকার বার্তাও সংবিধানিক প্রধানকে দেন তিনি।

খোঁচা দিতেও ছাড়েননি মমতা

খোঁচা দিতেও ছাড়েননি মমতা

অন্যদিকে একই সঙ্গে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। প্রশাসনিক প্রধান বলছেন, ''বিজেপি শাসিত রাজ্য-সহ দেশের অন্য কোথাও এই ধরনের ঘটনার সময়ে কোনও মন্তব্য করেন না। আর বাংলাতে কিছু ঘটলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন।" শুধু তাই নয়, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' ভাবে রাজ্যপাল তাঁর বিবৃতি দিয়েছেন বলেও লেখা চিঠিতে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আইনশৃঙ্খলা ইস্যুতে তোপ রাজ্যপাল

আইনশৃঙ্খলা ইস্যুতে তোপ রাজ্যপাল

রামপুরহাট-কাণ্ডের ঘটনা সামনে আসার পরেই রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ শানান জগদীপ ধনখড়। রাজ্যপাল বলেন, রাজ্যে আইনের শাসন নেই। সন্ত্রাসের সংস্কৃতি চলছে বলেও রাজ্য প্রশাসনের তীব্র সমালোচনা জগদীপ ধনখড়ের। যদিও এহেন বার্তার পরেই কুণাল ঘোষ বলেন, রাজ্যপালের এহেন বার্তা অনভিপ্রেত। এমনকি এর মধ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও মন্তব্য করেন তৃণমূলের প্রাক্তন এই সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+