কেষ্টর সম্পত্তির হদিশ পেতে বোলপুরে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআইয়ের
কেষ্টর সম্পত্তির হদিশ পেতে বোলপুরে রেজিস্ট্রি অফিসে হানা সিবিআইয়ের
অনুব্রত মণ্ডলের নামে কত জমি রয়েছে। তা জানতে এবার বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে তল্লাশি শুরু করেছে সিবিআই। মঙ্গলবার সকাল দশটা নাগাদ সিবিআইয়ের অফিসাররা সেখানে যান। সেখানে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেছেন তাঁরা। অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয় পরিজনদের নামে বীরভূমে কোথায় কত জমি রয়েছে তা জানার চেষ্টা করছেন তাঁরা।

জমি রেজিস্ট্রি অফিসে সিবিআই
শিবশম্ভু রাইস মিলের পর জমি রেজিস্ট্রি অফিসে হানা দিয়েছে সিবিআই। সোমবার বোলপুরের শিবশম্ভু রাইস মিলে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। তাতে রাইসমিলের মালিকানা নিয়ে বিপুল জট তৈরি হয়েছিল। আসলে রাইসমিল কার নামে তাই িনয়ে ধন্ধ তৈরি হয়েছিল। এরকম অনুব্রত মণ্ডলের একাধিক নামে বেনামে সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির হদিশ পেতে এবার বোলপুরের রেজিস্ট্রি অফিসে হানা দিয়েছে সিবিআই। সকাল দশটা থেকে সিবিআই অফিসাররা রেজিস্ট্রি অফিসে হানা দিয়েছেন। সেখানে অনুব্রত মণ্ডলের নামে বেনামে সম্পত্তি এবং জমির হদিশ পেতে দাগ নম্বর জানার চেষ্টা করছেন তাঁরা।

নামে বেনামে সম্পত্তি কেষ্টর
তদন্তকারীরা জানতে পেরেছেন নামে বেনামে কেষ্টর প্রচুর সম্পত্তি রয়েছে। গরুপাচারের কমিশনের টাকা দিয়ে পরিবার-পরিজন বাড়ির কাজের লোকের নামে একাধিক সম্পত্তি করেছেন অনুব্রত মণ্ডল। বোলপুর, ইলামবাজার এবং পাড়ুইয়ের একাধিক জায়গায় কেষ্ট সম্পত্তি রয়েছে। একাংশে যে জমি বিক্রি হয়, তার রেজিস্ট্রি হয় ওই অফিসেই৷ জমির দাগ নম্বর ধরে ধরে সেগুলির মালিকানা সংক্রান্ত তথ্য যাচাই করছে সিবিআই৷ দাগ নম্বর খতিয়ে দেখলেই সত্যিটা প্রকাশ্যে আসবে। এমনই মনে করছেন তদন্তকারীরা।

শিবশম্ভু রাইস মিল কার
গতকাল বোলপুরের শিব শম্ভু রাইসমিলে গিয়েছিলেন তদন্তকারীরা। সেখান প্রায় ৫ ঘণ্টা তল্লাশি চালান তাঁরা। জানায় যায় রাইস মিলটি লিজ নেয়া রয়েছে অনুব্রত মণ্ডলের ভগ্নিপতি কমলকান্তি ঘোষ এবং বোন শিবানী ঘোষের নামে। কিন্তু কমলকান্তি ঘোষ সেই মালিকানা অস্বীকার করেন। তিনি জানিয়েছেন বিশ্বভারতীর অবসর প্রাপ্ত কর্মী িতনি। এর বাইরে আর কোন সম্পত্তি তাঁর নেই। অনুব্রত মণ্ডলের সঙ্গে তাঁদের কোন যোগাযোগ নেই বলেই জানিয়েছেন তিনি।

আগামীকাল আদালতে পেশ
আগামীকাল ফের আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। তার আগে তাই পোক্ত প্রমাণ হাতে নিয়ে নামতে চাইছেন সিবিআই অফিসাররা। সেকারণেই বোলপুরে বারাবর তল্লাশি অভিযান চালাচ্ছেন তাঁরা। কেষ্টকে হেফাজতে রাখতে বেআইনি সম্পত্তির তালিকা হাতে রাখতে চাইছে তারা। সেকারণেই বেনামি সম্পত্তি নিয়ে এই তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।












Click it and Unblock the Notifications