অনুব্রত-কন্যার সম্পত্তির হিসাব চাইছে সিবিআই, হিসাবরক্ষককে ডেকে জেরা বোলপুরে

অনুব্রত-কন্যার সম্পত্তির হিসাব চাইছে সিবিআই, হিসাবরক্ষককে ডেকে জেরা বোলপুরে

অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর সিবিআই তাঁর মেয়ে সুকন্যাকে জেরা করতে পারে বলে শোনা যাচ্ছিল। তবে অনুব্রত-কন্যা নয়, এদিন সিবিআই ডেকে পাঠাল অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষককে। বুধবার সকালে বোলপুরে গিয়ে প্রথমে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীষ কোঠারিয়াকে ডেকে পাঠায় সিবিআই। তারপর জেরা পর্ব শুরু হয়েছে।

অনুব্রত-কন্যার সম্পত্তির হিসাব চাইছে সিবিআই, হিসাবরক্ষককে ডেকে জেরা বোলপুরে

বুধবার সকালে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে তাঁর বোলপুরের বাড়িতে গিয়ে জেরা করতে পারে সিবিআই, এমন খবরই ছিল। সেইমতো সিবিআইয়ের বিশেষ টিম বুধবার ভোরেই পৌঁছে যান শান্তিনিকেতনে। শান্তিনিকেতনের কাছে একটি অতিথিশালা ওঠেন তাঁরা। তবে সকালে অনুব্রত মণ্ডলের বাড়িতে যাননি।

অনুব্রত মণ্ডলের কন্যার পরিবর্তে তাঁর হিসাবরক্ষককে ডেকে জেরা শুরু করা হয়। ঠিক সাতদিন আগে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছিল। আবার বুধবার সিবিআই পৌঁছল বোলপুরে। এদিন অনুব্রত মণ্জলের হিসাবরক্ষককে ডেকে অনুব্রত-কন্যার সম্পত্তির হিসাব চাইতে পারে সিবিআই। অনুব্রতর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ অর্থ পায়নি সিবিআই। তাই এবার তাঁর মেয়ের অ্যাকাউন্টে নজর দিয়েছেন সিবিআই আধিকারিকরা।

অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে তোমন কোনও লেনদেন হয়নি। তাই তঁর মেয়ের অ্যাকাউন্টে কোনও লেনদেন হয়েছে কি না, তা জানাই সিবিআইয়ের প্রধান উদ্দেশ্য। সুকন্যার নামে একাধিক কোম্পানি রয়েছে বলে জানা গিয়েছে। সেইসব কোম্পানির ডিরেক্টর অনুব্রত-কন্যা সুকন্যা। সেইসব কোম্পানিতে প্রচুর টাকার লেনদেন হয়েছে। সইসব অর্থের তল পেতে চলেছে।

বুধবার সকালে শান্তিনিকেতনের অতিথিশালায় ওঠার পরই অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষককে ডেকে পাঠানো হয়। বুধবার ওই অতিথিশালা তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর বোলপুরে অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়িতে গিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেন কি না, তা-ই এখন লাখ টাকার প্রশ্ন। মোট কথা সিবিআই গোয়েন্দারা, জাল বিছিয়েই চলেছে। এখন দেখার সেই জালে আরও কিছু ধরা পড়ে কি না।

এদিকে অনুব্রত মণ্ডলের বাড়িতে এসেছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের আইনজীবী। তার ফলেই ফের জল্পনা শুরু হয়েছে তাঁকে জেরা করা হতে পারে আজই। এদিন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষককে প্রায় দু-ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তলব করা হয় ব্যাঙ্ক আধিকারিকদেরও। সেখান থেকে বেশি কিছু নথি সংগ্রহ করেছে সিবিআই।

এরপর অনুব্রত মণ্ডলের কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এদিন হিসাবরক্ষককে জেরা করার পর অনুব্রত মণ্ডলের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু তাঁরা ফের গাড়ি ঘুরিয়ে ফিরিয়ে আসেন অতিথিশালায়। অতিথিশালায় ফিরে এসে কিছু নথি নিয়ে তাঁরা ফের বেরিয়ে যান অনুব্রত মণ্ডলের নীচুপট্টির বাড়ির উদ্দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+