বিস্ফোরণে উড়ল তৃণমূলকর্মীর বাড়ির একাংশ, এগরা-বজবজের পর এবার দুবরাজপুরে

ফের বিস্ফোরণ। এবার বিস্ফোরণে উড়ে গেল তৃণমূলকর্মীর বাড়ির একাংশ। এগরার বাজি কারখানা ও বজবজের একটি বাড়ির পর এবার বীরভূমের দুবরাজপুরে ঘটল বিস্ফোরণে। প্রবল বিস্ফোরণের জেরে তৃণমূলকর্মীর বাড়িক একাংশ উড়ে যায়। অভিযোগ, তৃণমূলকর্মীর বাড়িতে মজুত থাকা বোমা ফেটেই বিস্ফোরণ।

police

সম্প্রতি এগরা-কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। বাজি কারখানায় বিস্ফোরণে বহু প্রাণ চলে গিয়েছে। সেখান বাজি তৈরির আড়ালে কোনো বিস্ফোরক তৈরি হত কি না, তা নিয়েও প্রশ্ন উঠে পড়েছে। তারপরই বজবজে একটি বাড়িতে বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। আর এদিন দুবরাজপুরে বিস্ফোরণ ঘটল তৃণমূল কর্মীর বাড়িতে।

গত সাতদিনে রাজ্যের তিনটি জায়গায় ঘটল বিস্ফোরণের ঘটনা। বাড়িতে মজুত বোমা থেকেই এদিন বিস্ফোরণ হয় বেল স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে উড়ে গিয়েছে তৃণমূলকর্মীর বাড়ির একাংশ। সিঁড়ির নীচে থাকা ওই বোমা থেকেই বিস্ফোরণ বলে মনে করছেন তদন্তকারীরা।

সোমবার দুবরাজপুরের পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোরাপাড়া গ্রামে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বীরভূমের পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্ফোরণে যে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি শেখ শফিকের বাড়ি। তিনি তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত।

এই বিস্ফোরণের ঘটনার খবর পেয়েই দুবরাজপুর থানায় যায় বিশাল পুলিশবাহিনী। শফিকের বাড়ির কাছে নাকি শফিকের বাড়ির ভিতরে বোমা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই বোমাতেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাড়ির দেওয়াল ও ছাদ ফেটে গিয়েছে।

এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। পাশের বাড়ির একটি শিশু বিস্ফোরণের জোরালো শব্দে অজ্ঞান হয়ে যায় বলে জানা গিয়েছে। তাকে স্থানীয় চিকিৎসাকেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে।

বিস্ফোরণের তীব্রতা খতিয়ে দেখে তদন্তকাকারীদের অনুমান অন্তত ৫০টি বোমা মজুত ছিল। এতটাই তীব্রতা ছিল বিস্ফোরণের যে পার্শ্ববর্তী বাড়িতেও ফাটল ধরে যায়। শফিক ও তার বাড়ির লোকেরা এই ঘটনায় পলাতক। তদন্ত শুরু হয়েছে। কী কারণ বিস্ফোরণ খতিয়ে দেখা হচ্ছে।

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় সিআইডি তদন্ত চলছে। চলছে রাজনৈতিক চাপানউতোরও। তারপর রবিবার সন্ধ্যায় বজবজের একটি বাড়িতে বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। তাতে একশিশু-সহ তিনজনের মৃত্যুর পর সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+