Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেলে কেষ্ট, কেমন হল অনুব্রত মণ্ডলের বাড়ির কালীপুজো

জেলে কেষ্ট, কেমন হল অনুব্রত মণ্ডলের বাড়ির কালীপুজো

এবার সেই জৌলুস নেই। নেই মিডিয়া কভারেজও। কেষ্টর কালীপুজো কেমন যেন ঝিমিেয় গিয়েছে। কোনও মতে নমো নমো করে হচ্ছে পুজো। বীরভূমে কেষ্টর পুজোয় এবার আর দেখা মিলল না সেই জাঁক জমকের। গতবছরও ৫৭০ কেজি সোনার গয়না পরানো হয়েছিল কালীকে। অনুব্রত মণ্ডল নিজে পরিয়েছিলেন সেই গয়না। এবার জেলে রয়েছেন কেষ্ট। বাড়ির লোকের তাই মন ভাল নেই। মনমরা হয়েই পুজোর আয়োজন করা হয়েছিল।

কেমন হল অনুব্রত মণ্ডলের বাড়ির কালীপুজো

কেষ্টর কালীপুজো এতদিন এই নামে বীরভূমে জনপ্রিয় ছিল । একুশের ভোটের আগে আরও বড় করে সেই পুজো করেছিলেন অনুব্রত মণ্ডল। ৬৭০ কেিজর সোনার গয়না পরিয়েছিলেন তিনি। বড় করে মিডিয়া কভারেজ হয়েছিল সেই পুজোর। অনুব্রত মণ্ডলের পুজো দেখতে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। বড় করে খাওয়াদাওয়ার আয়োজন করেছিলেন তিনি। বরাবরই কালীভক্ত অনুব্রত মণ্ডল। জেলে বসেই কৌশিকী অমাবস্যার পুজো করেছেন তিনি।

গরু পাচার কাণ্ডে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। আবেদন করেও পুজোর সময় জামিন পাননি তিনি। একা হাতেই মেয়ে সুকন্যা সব পুজো করেছেন। কালীপুজোর আয়োজনেও এবার তেমন উদ্যোগ নেই। গৃহকর্তা জেলে রয়েছেন তাই কালী আরাধনাতেও নম নম করে করতে হয়েছে। সেই সৌলুসও নেই। নেই লোকের আনাগোনাও। কয়েক মাসের মধ্যেই সব ছবিটাই বদলে গিয়েছে। মায়ের সাজেও নেই সেই জাঁক জমক। নাম মাত্র গয়না পরিয়েই হচ্ছে পুজো। অনেকেই প্রশ্ন করছেন সেই বিপুল গয়না এবার কোথায় গেল। গতবার নিজে হাতে গয়না পরিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাল তাল সোনার গয়না। এবার তার লেশ মাত্র নেই।

গরুপাচার কাণ্ডে কেষ্টর বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। একের পর এক রাইস মিল, বাংলো বাড়ি, জমি একাধিক সম্পত্তির হদিশ পেয়ছে। গরু পাচারের সেফ করিডর তৈরি করে দেওয়ার পরিবর্তে মোটা টাকা নিতেন অনুব্রত মণ্ডল। সেই টাকা দিয়ে কয়েক কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন অনুব্রত মণ্ডল। কেষ্টর দেহরক্ষী সায়গল হোসেনের ৪৫টি সম্পত্তির ডিডে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে। ইতিমধ্যেই সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পেয়েছে ইডি। কেষ্ট বিরুদ্ধে আরো প্রমাণ সংগ্রহে মরিয়া সিবিআই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+