বিশ্বভারতীকে চ্যালেঞ্জ, প্রতীচী নিয়ে এবার আদালতে নোবেলজয়ী অমর্ত্য সেন
বিশ্বভারতীর উচ্ছেদের নোটিসকে চ্যালেঞ্জ। এবার আদালতের দ্বারস্থ অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ৬ মে-র মধ্যে তাঁকে শান্তিনিকেতনের বাড়ি খালি করার নোটিস ধরিয়েছে বিশ্বভারতী। না হলে বলপ্রয়োগ করা হবে বলেও নোটিসে লেখা হয়েছে।
তারপরেই প্রতীচীর বাড়ি নিয়ে এবার সোজা সিউড়ি আদালতে বিশ্বভারতীর বিরুদ্ধে মামলা করেছেন অমর্ত্য সেন। ১৫ মে মামলার শুনানি। এদিকে অমর্ত্য সেনের মত নোবেলজয়ীকে এই ভাবে হেনস্থার ঘটনার প্রতিবাদে একজোটে বিরোধিতা করেছেন রাজ্যের বুদ্ধিজীবীরা। শান্তিনিকেতনের প্রবীণ আশ্রমিকরাও তাঁর পাশে দাঁড়িয়েছেন।

গত কয়েক মাস ধরেই অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচী নিয়ে টানাপোড়েন চলছে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে। অমর্ত্য সেনকে প্রথমে বিশ্বভারতী কর্তৃপক্ষ নোটিস ধরিয়ে জানায় প্রতীচীর বাড়ির মধ্যে বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিমেল জমি ঢুকে রয়েছে। সেই জমি তাঁকে দখল মুক্ত করতে বলা হয়।
তারপরেই পাল্টা বিশ্বভারতীকে চিঠি দিয়ে অমর্ত্য সেন জানান যে প্রতীচীর বাড়িতে কোনও জমি ঢুকে নেই। বিশ্বভারতীর লিজ দিয়েছিল বাড়িটি। সেই লিজ শেষ হওয়ার আগেই এই ধরনের নোটিস ধরানো হচ্ছে তাঁকে। তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে নোবেল জয়ীর হাতে জমির কাগজ তুলে দিয়েছিলেন। এবং অমর্ত্য সেনকে বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেন।

তারপরেই অমর্ত্য সেনকে বাড়ি খালি করার নোটিস ধরায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবং অমর্ত্য সেনকে ৬ মে-র মধ্যে বাড়ি খালি করার কথা বলা হয় না হলে বলপ্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সিউড়ি আদালতে মামলা দায়ের করেছেন অমর্ত্য সেন। এবং ১৫ মে মামলার শুনানি। ৬ তারিখের মধ্যে বাড়ি খালি করতে বলা হয়েছে। তার পরে মামলার শুনানি। তার আগে বিশ্বভারতী কর্তৃপক্ষ কী করে সেটাই এখন দেখার।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি?












Click it and Unblock the Notifications