শাসকের আদিবাসী ভোট ব্যাঙ্কে ধস, ভাঙন বীরভূমেও! বিশেষ বৈঠক অভিষেকের

সামনেই পঞ্চায়েত ভোট! আর সেই ভোটের নির্ঘন্ট ঘোষণার আগেই 'নব জোয়ার কর্মসূচি' নিয়ে গোটা বাংলা চষে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু একদিকে যখন নয়া কর্মসূচি নিয়ে ময়দানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তখন একাধিক জেলাতে ভাঙন তৃণমূলে।

এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকাকালীনই ভাঙন স্পষ্ট হয়েছে। দল ছেড়েছেন বেশ কয়েকজন নেতা। এমনকি গত কয়েকদিন আগে বাঁকুড়া সফরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও সম্প্রতি বিজেপিতে যাওয়ার হিড়িক। বিশেষ করে রাজ্যের শাসক দলের আদিবাসী ভোট ব্যাঙ্কে ধস নামিয়ে আস্ত একটি গ্রাম বিজেপিতে যোগ দিয়েছে।

বাঁকুড়ার রাইপুর ব্লকের ঢেকো গ্রাম পঞ্চায়েতের শালবনি গ্রামের ঘটনা। তৃণমূল ছেড়ে আসা ওই কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিবেকানন্দ পাত্র।

প্রসঙ্গত, এক সময়ের 'লাল দুর্গ' হিসেবে পরিচিত বাঁকুড়ার জঙ্গল মহলে ২০১১ পরবর্ত্তী সময়ে আদিবাসী ভোট ব্যাঙ্ক একচেটিয়া ভাবে দখলে রেখেছিল ঘাসফুল শিবিরের। একের পর এক নির্বাচনে তৃণমূলকে নিরঙ্কুশ ভাবে জয় তুলে দেয় ওই এলাকার মানুষ। যদিও মাঝে ২০১৮-র লোকসভা নির্বাচনে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে।

তবে ২০২১ এর বিধানসভা নির্বাচনে ফের তৃণমূলেই আস্থা রাখেন ওই এলাকার মানুষ।

তবে এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মুখে সেই ভোট ব্যাঙ্কেই নামতে শুরু করেছে ধস। রাইপুর ব্লকের ঢেকো অঞ্চলের আদিবাসী প্রধান শালবনি গ্রামের সিংহভাগ মানুষ শিবির বদলে যোগ দিলেন বিজেপিতে।

Abhishek banerjee

তৃণমূল ছেড়ে আসা মানুষের দাবি, দীর্ঘদিন ধরে তৃণমূল করে এলেও শালবনি গ্রামে অধরাই রয়েছে উন্নয়ন। সেই ক্ষোভেই তাঁরা দলবদল করেছেন বলে জানিয়েছেন। জকা নিয়ে রীতিমত অস্বস্তিতে শাসক তৃণমূল।

এই অবস্থায় আজ একটি বৈঠক করবেন অভিষেক বনেদ্যোপাধ্যায়। যদিও এই বৈঠক বীরভূমে হওয়ার কথা রয়েছে। সম্ভবত সামগ্রিক পরিস্থজিতি নিয়ে সম্ভবত চর্চা হবে না। বীরভূমের সাংগঠনিক অবস্থা নিয়েই স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তৃণমূল সেকেন্ড ইন কমাণ্ড। আর সেখানেই বীরভূমের ভাঙন নিয়েও আলোচনা হতে পারে।

দুপুর দুটোর পর এই বৈঠক হওয়ার কথা রয়েছে। রুদ্ধদ্বার বৈঠক হবে। ইতিমধ্যে অনুব্রতহীন সে জেলায় একাধিক নেতৃত্ব দল ছেড়েছে। বিশেষ করে সামনেই পঞ্চায়েত নির্বাচন। আগামী মাসেই হয়তো ভোট ঘোষণা হবে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+