Abhishek Banerjee: 'অনুব্রত বিজেপিতে গেলে ধোয়া তুলসীপাতা হয়ে যেতেন', ফের কেষ্টর পাশে দাঁডিয়ে বার্তা অভিষেকের
কেষ্টহীন বীরভূমে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটে দলের কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠক থেকে রীতিমতো হুঙ্কার দিয়ে তিনি বলেছেন ২০১৯ সালেরক লোকসভা ভোটের থেকেও ভাল ফল হবে বীরভূমে।
এবারে বীরভূম এবং বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের ব্যবধান বাড়বে। এমনই হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আবারও অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়েছেন তিনি। অভিষেক এদিন বলেছেন, অনুব্রত মণ্ডল বিজেপিতে যোগ দিলেই ধোয়া তুলতি পাতা হয়ে যেতেন। তাঁকে জেল খাটতে হত না। বিজেপিতে যোগ দেননি বলেই জেলে রয়েছেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। তারপরেও কেন তাহলে গরু পাচার হচ্ছে জেলায়। সেটা কেন বন্ধ করতে পারছে না মোদী সরকার। কেন বিহার উত্তর প্রদেশ থেকে গরু ঢুকছে রাজ্যে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেছেন, অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে। তারপরেও কেন তাহলে গরু পাচার হচ্ছে জেলায়। সেটা কেন বন্ধ করতে পারছে না মোদী সরকার। কেন বিহার উত্তর প্রদেশ থেকে গরু ঢুকছে রাজ্যে।
গত লোকসভা ভোটেও সক্রিয় ভূমিকা নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উপরে রীতিমতো নজরদারি চালিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তাঁদের চোখে ধুলো দিয়েই এলাকায় এলকায় ঘুরে ভোট করিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি। এখনও তাঁর পদে কাউকে বসায়নি শাসক দল। অনুব্রতর গ্রেফতারির পরে তাঁর পাশে দাড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
কেষ্টর গ্রেফতারির পরে পঞ্চায়েত নির্বাচন, পুরসভা ভোট হয়ে গিয়েছে। কিন্তু কেষ্টর গড়ে দাঁত ফোটাতে পারেনি গেরুয়া শিবির। এখনও কেষ্টর যথেষ্ট প্রভাব রয়েছে বীরভূমে। হোলির দিনে তাঁর ছব নিয়ে হোলি খেলেছেন অনুগামীরা। অনুব্রত মণ্ডলের মেয়েকেও গ্রেফতার করেছে ইডি। দুজনেই রয়েছেন তিহাড় জেলে।
এবারও বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। বোলপুর লোকসভা কেন্দ্রেও প্রার্থী বদল করা হয়নি। রামপুর হাটে দলীয় কর্মীদের নির্বাচনী বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই বীরভূমে ভোট জয়ের বার্তা দিয়েছেন তিনি। উল্টে তিনি বার্তা দিয়েছেন বীরভূমে আরও ব্যবধানে জিতবে তৃণমূল কংগ্রেস। এখানে কোনও গোষ্ঠিদ্বন্দ্ব নেই।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications