ফোর্বস শতকোটিপতি তালিকায় শীর্ষে গেটস, রয়েছেন মুকেশও

ফি বছরের মতো এবারও শতকোটিপতি তালিকা প্রকাশ করেছে ফোর্বস। উল্লেখযোগ্য তথ্য হল, গত চার বছর ধরে যিনি বিশ্বের সবচেয়ে ধনী মানুষ ছিলেন, সেই কার্লোস স্লিমকে সরিয়ে ফের শীর্ষে চলে এসেছেন মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস। তাঁর সম্পদের পরিমাণ হল ৭৬০০ কোটি মার্কিন ডলার! টেলিকম ব্যবসায়ী কার্লোস স্লিমের সম্পদের পরিমাণ কিছু কমে এবার দাঁড়িয়েছে ৭২০০ কোটি মার্কিন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন স্পেনের শিল্পপতি আমানসিও ওর্তেগা। তিনি ৬৪০০ কোটি মার্কিন ডলারের মালিক। একদা বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি ওয়ারেন বুফে চলে গিয়েছেন চতুর্থ স্থানে। তিনি এখন ৫৮২০ কোটি মার্কিন ডলারের মালিক। পঞ্চম স্থানে রয়েছেন আমেরিকার আর এক শিল্পপতি ল্যারি ইলিসন। তাঁর সম্পদের পরিমাণ হল ৪৮০০ কোটি মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৯২ জন ধনকুবের স্থান পেয়েছেন শতকোটিপতি তালিকায়।
কমিউনিস্ট চীনের ১৫২ ধনকুবের রয়েছেন তালিকায়
লক্ষণীয় বিষয় হল, শতকোটিপতির তালিকায় আমেরিকার পরই রয়েছে কমিউনিস্ট চীন। এ দেশের ১৫২ জন উদ্যোগপতি রয়েছেন এই তালিকায়। এই প্রথমবার আফ্রিকার গরিব দেশ আলজিরিয়া, তাঞ্জানিয়া, উগান্ডা থেকে উঠে এসেছেন অনেকে।
১৬৪৫ জনের এই তালিকায় মুকেশ আম্বানির স্থান ৪০তম। তিনি ১৮৬০ কোটি মার্কিন ডলারের মালিক। মুকেশের পিছনে রয়েছেন অনাবাসী ভারতীয় শিল্পপতি লক্ষ্মী মিত্তল। তিনি ১৬৭০ কোটি মার্কিন ডলারের মালিক। রয়েছেন ৫২ তম স্থানে। আজিম প্রেমজি রয়েছেন ৬১তম স্থানে। তাঁর সম্পদের পরিমাণ ১৫৩০ কোটি মার্কিন ডলার। সান ফার্মাসিউটিক্যালসের মালিক দিলীপ সাংভি রয়েছেন ৮২তম স্থানে। তিনি ১২৮০ কোটি মার্কিন ডলারের মালিক। ১০২তম স্থানে রয়েছেন এইচসিএল টেকনোলজির শিব নাদার। তিনি ১১১০ কোটি মার্কিন ডলারের মালিক।
কুমারমঙ্গলম বিড়লা, সুনীল মিত্তল এবং মুকেশ আম্বানি রয়েছেন যথাক্রমে ১৯১, ২৪৪ এবং ২৮১তম স্থানে। তাঁদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৭০০ কোটি, ৫৭০ কোটি এবং ৫০০ কোটি মার্কিন ডলার। অনিল আম্বানির সঙ্গে যৌথ স্থান দখল করেছেন ল্যান্ডমার্ক গোষ্ঠীর মিকি জগতিয়ানি। জিন্দল গোষ্ঠীর সাবিত্রী জিন্দল রয়েছেন ২৯৫তম স্থানে। তিনি ৪৯০ কোটি ডলারের মালকিন। এ ছাড়াও ভারতের ধনকুবেরদের তালিকায় স্থান পেয়েছেন কোটাক গোষ্ঠীর উদয় কোটাক, গোদরেজ গোষ্ঠীর আদি গোদরেজ, এসার গোষ্ঠীর শশী রুইয়া এবং রবি রুইয়া, ডিএলএফ গোষ্ঠীর কুশল পাল সিং প্রমুখ। ধনী ভারতীয়দের তালিকায় একদম শেষে রয়েছেন এমব্যাসি ডেভেলপার্সের জিতেন্দ্র বীরওয়ানি। তাঁর সম্পদ ১০০ কোটি মার্কিন ডলার। বিশ্বের ধনকুবেরদের তালিকায় স্থান ১৫৬৫তম।
এবারের তালিকায় রয়েছেন ১৭২ জন মহিলা উদ্যোগপতিও। এঁদের মধ্যে ৪২ জন এই প্রথম ঢুকলেন শতকোটিপতি তালিকায়।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications