সুন্দরবনে আদিবাসী ও শ্রমিকদের শীতবস্ত্র, চড়ুইভাতি
সুন্দরবনে আদিবাসী ও শ্রমিকদের শীতবস্ত্র, চড়ুইভাতি
বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি বিধানসভার ধামাখালিতে সমাজের পিছিয়ে পড়া দুস্থ, ভবঘুরে, ভাটার শ্রমিক ও আদিবাসী সহ প্রায় ২০০০ সুন্দরবনবাসীকে শীতবস্ত্র তুলে দিলেন সন্দেশখালি বিধানসভার তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক শেখ শাহজাহান ও উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য শিবপ্রসাদ হাজরা।

এদিনের এই মহতী উদ্যোগে মূলত মহিলা ও শিশুদের হাতে শীতবস্ত্র ও খেলনা তুলে শিশুদের খাবার সঙ্গে চুরইভাতি আয়োজন করা হলো । দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ভাটায় ও বিভিন্ন শ্রমিকের কাজ করেন; যাদের নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা তাদেরকে নদীমাতৃক এলাকার প্রচন্ড শীতে থেকে সুরাহা দিতে এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।
সুন্দরবনের সন্দেশখালি বিধানসভা রায়মঙ্গল, বড় কলাগাছি, ছোট কলাগাছি ও বিদ্যাধরী সহ একাধিক নদী দ্বারা বেষ্টিত। এই নদীর পাড়ে যে সমস্ত মানুষ বাস করেন শীতকালে শীত বস্ত্র ছাড়া তাদের দিন কাটানো এক প্রকার অসম্ভব হয়ে পড়ে। তাই এদিন এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের দুস্থ ভাটার শ্রমিকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications