Shahjahan Sheikh: পার্ক সার্কাসে কোটি টাকার বাড়ি, মাদকের কারবার, সন্দেশখালির নেতার সঙ্গে রয়েছে বাম যোগও
সন্দেশখালিতে ইডির অফিসারদের মারধরের ঘটনা চমকে গিয়েছে গোটা রাজ্যকে। কে এই শাহজাহান শেখ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকায় তাঁর অনুমতি ছাড়া পাতা নড়ে না বলে জানা গিয়েছে। কী এমন রয়েছে এই তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে যার সন্ধানে গিয়ে আক্রান্ত হতে হল ইডিকে।
এতো মন্ত্রী এবং তৃণমূলের তাবর নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি। কিন্তুু এমন ঘটনা ঘটেনি। এমনকী বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা কেষ্টর বাড়িতে তল্লাশি এবং গ্রেফতারিতে গিয়েও কোনও সমস্যায় পড়তে হয়নি ইডি সিবিআইকে। হঠাৎ করে সন্দেশখালির ঘটনা চমকে গিয়েছে সকলে।

জানা গিয়েছে কেষ্টর থেকে কিছু কম দাপট নেই শেখ শাহজাহানের। তাঁর ভয়ে নাকি এলাকায় বাঘে-গরুতে একঘাটে জল খায়। এলাকার একটি পাতাও নড়ে না সরবেড়িয়ায়। এই শাহজাহান শেখ নাকি একটা সময়ে সিপিএমের সক্রিয় সদস্য ছিলেন। সেসময়ও তার দাপট ছিল। ২০১১ সালে রাজ্যের পালাবদলের সঙ্গে সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। কাজেই তৃণমূল কংগ্রেসে খুব বেশিদিন হল তিনি আসেননি।
অল্পসময়ের মধ্যেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। এলাকায় বালু ঘনিষ্ঠ েনতা বলেই পরিচিত ছিলেন শাহজাহান। শাহজাহান নাকি কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। সন্দেশখালিতে তাঁর একাধিক ইটভাটা এবং মাছের ভেড়ি রয়েছে। শুধু তাই নয় পার্ক সার্কিসেও নাকি কোটি টাকার বাড়ি রয়েছে শাহজাহানের। এমনকী একটি শপিং মলেরও মালিক তিনি।
পঞ্চায়েত নির্বাচনের সময় শেখ শাহজাহানের সম্পত্তির খতিয়ান নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীক। শেখ শাহাজাহানের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও রয়েছে। তিনি নাকি হেরোইনের কারবার করেন। এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। এই সব তথ্য জানার পরেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন এই শাহজাহান শেখ নাকি সীমান্তে রোহিঙ্গাদের ঢুকিয়ে প্রশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের বসবাসের জায়হা করে দিয়েছে। ইডির উপর হামলার নেপথ্যের এই রোহিঙ্গাদের হাত রয়েছে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার।
ইতিমধ্যেই দিল্লিতে ইডির দফতরে রিপোর্ট পাঠানো হচ্ছে এই ঘটনার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও রিপোর্ট পাঠানো হয়েছে। সল্টলেকের হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ থেকে চার জন ইডি অফিসার। হাসপাতালে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে কথা বললেন ইডির জয়েন্ট ডিরেক্টর সহ উচ্চ পদস্থ আধিকারীকরা। তাঁরা রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছে দিল্লিতে ইউির সদর দফতরকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফোনে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী িনশীথ প্রামাণিক ঘটনার তীব্র নিন্দা করেছেন। এবং কেন্দ্র বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications