West Bengal By Elections Result: হাড়োয়ায় ১ লক্ষ ৩১ হাজারের বেশি ভোটে জয়ী তৃণমূলের রবিউল ইসলাম
হাড়োয়ার রঙ ফের সবুজ। উত্তর ২৪ পরগনার এই বিধানসভা আসন ফের নিজেদের দখলেই রাখতে পারল শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধীদের থেকে অনেক বেশি ভোটের ব্যবধান তৃণমূল প্রার্থীর।
হাড়োয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম জয়ী। তৃণমূল প্রার্থী এক লক্ষ ৩১ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। বিজেপি এই কেন্দ্রে তেমন কোনও দাগই কাটতে পারল না, বলে খবর৷

এই কেন্দ্রে আইএসএফ ভালো লড়াই দিয়েছে। আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী বিমল দাস। কংগ্রেসও এই আসনে হাবিব রেজা চৌধুরীকে প্রার্থী দাঁড় করিয়েছিল৷ কংগ্রেসের সঙ্গে বামেদের এবার জোট হয়নি উপনির্বাচনে। এই কেন্দ্রে বামেরা আইএসএফকে সমর্থন করে।
ভোট গণনার সকাল থেকেই তৃণমূল কর্মী নেতাদের মধ্যে উৎসাহ ছিল। প্রত্যেক রাউন্ড গণনার পরেই ভোটের ব্যবধান বাড়াতে থাকে তৃণমূল। ক্রমে সেই ব্যবধান আরও বাড়ে। এক সময় সেই ব্যবধান এক লক্ষ পেরিয়ে যায়। বিরোধীরা একটা সময় গিয়ে থমকেই যান।
সর্বশেষ খবর অনুযায়ী তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম ১ লক্ষ ৩১ হাজারের বেশি ভোটে জিতেছেন। তিনি মোট ১ লক্ষ ৫৭ হাজার ২২ টি ভোট। তাকে জয়ী ঘোষণা করা হয়।বিজেপি এবারও এখানে তেমন দাগ কাটতে পারেনি। বিজেপি প্রার্থী বিমল দাস ১৩,৫৭০ টি ভোট পেয়েছেন। তিনি রয়েছেন তৃতীয় স্থানে।
দ্বিতীয় স্থানে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। তিনি ২৫,৬৮৪ টি ভোট পেয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী হাবিব রেজা চৌধুরী। লোকসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছিল বসিরহাট এলাকা। মহিলাদের প্রতি অত্যাচারের একাধিক অভিযোগ সন্দেশখালিতে উঠেছিল। বিজেপির পক্ষ থেকে ব্যাপক প্রচার হয়। লোকসভা ভোটে ওই কেন্দ্রে সকলের নজর ছিল। বিজেপির প্রার্থী ছিলেন সাধারণ গৃহবধূ রেখা পাত্র।
তবে সন্দেশখালি কাণ্ড লোকসভা ভোটে তেমন কোনও ছাপ ফেলতে পারেনি। তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল বিপুল ভোটের ব্যবধানে ওই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তৃতীয় স্থানে ছিলেন বিজেপির রেখা পাত্র। দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ। এবারেও সেই একই ছবি ধরা পড়ল হাড়োয়া বিধানসভা উপনির্বাচনে।
এবারের উপনির্বাচনে হাড়োয়ায় একাধিক অভিযোগ উঠেছিল। ভোটের দিন তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। ৩৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছিল। কিন্তু সেই দাবি মানেনি নির্বাচন কমিশন।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications